ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও গেমিঙের জন্য পাঁচটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এইসব প্ল্যানের সঙ্গে JioGames Cloud এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। জানিয়ে রাখি JioGames Cloud হল, রিলায়েন্স জিওর ক্লাউড গেমিং সার্ভিস। এর মাধ্যমে ইউজাররা PC, Jio সেট টপ বক্স এবং স্মার্টফোনে প্রিমিয়াম গেম খেলতে পারেন। ক্লাউড গেমিং আজকের দিনে দাঁড়িয়ে কোনো নতুন বিষয় নয়, তবে জিও ভারতে তাদের 5G এবং ফাইবার নেটওয়ার্কের পরিধি বাড়িয়ে গেমিং মার্কেটে তাদের উপ্সথিতি আরও জোরালো করার চেষ্টা করছে।
জিওর এই নতুন প্রিপেইড প্ল্যানগুলি এমন ইউজারদের লক্ষ্য করে পেশ করা হয়েছে, যারা গেম ডাউনলোড না করেই গেম খেলতে চান। JioGames Cloud এর প্রো পাসের দাম 398 টাকা এবং এর ভ্যালিডিটি 28 দিন। তবে এই নতুন প্ল্যানগুলিতে ইউজাররা বিনামূল্যে এই সার্ভিস উপভোগ করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব প্ল্যান সম্পর্কে।
Jio গেমিং প্ল্যান
| প্ল্যানের দাম | ভ্যালিডিটি | ডেটা বেনিফিট | JioGames Cloud | অন্যান্য সুবিধা |
|---|---|---|---|---|
| 48 টাকা | 3 দিন | 10MB | 3 দিন পর্যন্ত | এটি একটি ডেটা ভাউচার, এটি ব্যাবহার করার জন্য বেস প্ল্যান থাকা আবশ্যক |
| 98 টাকা | 7 দিন | 10MB | 7 দিন পর্যন্ত | এটি একটি ডেটা ভাউচার, এটি ব্যাবহার করার জন্য বেস প্ল্যান থাকা আবশ্যক |
| 298 টাকা | 28 দিন | 3GB | 28 দিন পর্যন্ত | এটি একটি ডেটা ভাউচার, এটি ব্যাবহার করার জন্য বেস প্ল্যান থাকা আবশ্যক |
| 495 টাকা | 28 দিন | 1.5GB/দিন + 5GB | 28 দিন পর্যন্ত | আনলিমিটেড কলিং, 100 SMS/দিন, JioTV, JioAICloud, JioCinema Mobile, FanCode (28 দিন) |
| 545 টাকা | 28 দিন | 2GB/দিন + 5GB + আনলিমিটেড 5G | 28 দিন পর্যন্ত | আনলিমিটেড কলিং, 100 SMS/দিন, JioTV, JioAICloud, JioCinema Mobile, FanCode (28 দিন) |
- Jio এর 48 টাকা দামের গেমিং অ্যাড অন প্রিপেইড রিচার্জ প্ল্যানে 10MB হাই স্পীড ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে 3 দিন ভ্যালিডিটি দেওয়া হয়। এই প্ল্যানটিতে ভ্যালিডিটি পিরিয়ড পর্যন্ত JioGames Cloud এর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন উপভোগ করা যায়।
- Jio এর 98 টাকা দামের গেমিং অ্যাড অন প্রিপেইড প্ল্যানে 10MB ডেটা এবং 7 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এতে 7 দিন পর্যন্ত JioGames Cloud এর ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়।
- Jio এর 298 টাকা দামের গেমিং অ্যাড অন প্রিপেইড রিচার্জ প্ল্যানে 3GB হাই স্পীড ডেটা এবং 28 দিন ভ্যালিডিটি উপভোগ করা যায়। এই প্ল্যানে 28 দিনের জন্য JioGames Cloud এর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাওয়া যায়। যারা দীর্ঘ সময় পর্যন্ত বিনামূল্যে JioGames Cloud অ্যাক্সেস করতে চান, তাদের জন্য এই প্ল্যানটি একটি সুন্দর অপশন।
- Jio এর 495 টাকা দামের গেমিং অ্যাড অন প্রিপেইড প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 1.5GB হাই স্পীড ডেটা দেওয়া হয়। এর সঙ্গে এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং ডেইলি 100 এসএমএস উপভোগ করা যায়। এই প্ল্যানে 28 দিনের জন্য JioGames Cloud এবং FanCode এর সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়াও এতে তিন মাস পর্যন্ত JioHotstar, JioTV এবং 50GB Jio AICloud স্টোরেজের কমপ্লিমেন্টারি অ্যাক্সেস দেওয়া হয়।
- Jio এর 544 টাকা দামের গেমিং অ্যাড অন প্রিপেইড রিচার্জ প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি উপভোগ করা যায়। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও ডেইলি 100 এসএমএস পাওয়া যায়। এই প্ল্যানেও JioGames Cloud এবং FanCode এর 28 দিনের সাবস্ক্রিপশন দেওয়া হয়। এর সঙ্গে JioHotstar, JioTV এবং 50GB Jio AICloud স্টোরেজের তিন মাসের ফ্রি অ্যাক্সেস উপভোগ করা যায়।
Note: উপরোক্ত সবকটি প্ল্যানে ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর ইউজাররা 64Kbps স্পীডে আনলিমিটেড ডেটা ব্যাবহার করা যায়।









