Home খবর জিওর বাজিমাত! লঞ্চ হল 5টি নতুন রিচার্জ প্ল্যান, দাম শুরু মাত্র 48 টাকা থেকে

জিওর বাজিমাত! লঞ্চ হল 5টি নতুন রিচার্জ প্ল্যান, দাম শুরু মাত্র 48 টাকা থেকে

ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও গেমিঙের জন্য পাঁচটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এইসব প্ল্যানের সঙ্গে JioGames Cloud এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। জানিয়ে রাখি JioGames Cloud হল, রিলায়েন্স জিওর ক্লাউড গেমিং সার্ভিস। এর মাধ্যমে ইউজাররা PC, Jio সেট টপ বক্স এবং স্মার্টফোনে প্রিমিয়াম গেম খেলতে পারেন। ক্লাউড গেমিং আজকের দিনে দাঁড়িয়ে কোনো নতুন বিষয় নয়, তবে জিও ভারতে তাদের 5G এবং ফাইবার নেটওয়ার্কের পরিধি বাড়িয়ে গেমিং মার্কেটে তাদের উপ্সথিতি আরও জোরালো করার চেষ্টা করছে।

জিওর এই নতুন প্রিপেইড প্ল্যানগুলি এমন ইউজারদের লক্ষ্য করে পেশ করা হয়েছে, যারা গেম ডাউনলোড না করেই গেম খেলতে চান। JioGames Cloud এর প্রো পাসের দাম 398 টাকা এবং এর ভ্যালিডিটি 28 দিন। তবে এই নতুন প্ল্যানগুলিতে ইউজাররা বিনামূল্যে এই সার্ভিস উপভোগ করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব প্ল্যান সম্পর্কে।

Jio গেমিং প্ল্যান

প্ল্যানের দাম ভ্যালিডিটি ডেটা বেনিফিট JioGames Cloud অন্যান্য সুবিধা
48 টাকা 3 দিন 10MB 3 দিন পর্যন্ত এটি একটি ডেটা ভাউচার, এটি ব্যাবহার করার জন্য বেস প্ল্যান থাকা আবশ্যক
98 টাকা 7 দিন 10MB 7 দিন পর্যন্ত এটি একটি ডেটা ভাউচার, এটি ব্যাবহার করার জন্য বেস প্ল্যান থাকা আবশ্যক
298 টাকা 28 দিন 3GB 28 দিন পর্যন্ত এটি একটি ডেটা ভাউচার, এটি ব্যাবহার করার জন্য বেস প্ল্যান থাকা আবশ্যক
495 টাকা 28 দিন 1.5GB/দিন + 5GB 28 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং, 100 SMS/দিন, JioTV, JioAICloud, JioCinema Mobile, FanCode (28 দিন)
545 টাকা 28 দিন 2GB/দিন + 5GB + আনলিমিটেড 5G 28 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং, 100 SMS/দিন, JioTV, JioAICloud, JioCinema Mobile, FanCode (28 দিন)

 

Note: উপরোক্ত সবকটি প্ল্যানে ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর ইউজাররা 64Kbps স্পীডে আনলিমিটেড ডেটা ব্যাবহার করা যায়।