Jio লঞ্চ করল অসাধারণ 5টি নতুন প্ল‍্যান, আনলিমিটেড কলের সঙ্গে পাওয়া যাবে কোনো ডেইলি লিমিট ছাড়া ডেটা

ভারতীয় টেলিকম সেক্টরের অন‍্যান‍্য কোম্পানির মতো দেশের নাম্বার ওয়ান কোম্পানি রিলায়েন্স জিও প্রায়ই তাদের গ্ৰাহকদের জন্য নতুন নতুন প্ল‍্যান লঞ্চ করে থাকে। এবার কোম্পানি এক‌ইভাবে তাদের গ্ৰাহকদের কথা মাথায় রেখে এক সঙ্গে পাঁচটি নতুন প্ল‍্যান নিয়ে এসেছে। কোম্পানির এই নতুন প্ল‍্যানগুলি রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি কোনো এফ‌ইউপি লিমিট ছাড়া আনলিমিটেড ডেটা উপভোগ করার সুবিধা পাওয়া যাবে। যেসব গ্ৰাহকদের প্রচুর ডেটা প্রয়োজন হয় আবার তারা ডেটা ভাউচার কিনতেও পছন্দ করেন না তাদের জন্য এই প্ল‍্যানগুলি যথেষ্ট সুবিধার হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানির পেশ করা নতুন পাঁচটি প্ল‍্যানের দাম যথাক্রমে 127 টাকা, 247 টাকা, 447 টাকা, 597 টাকা এবং 2,397 টাকা। এই পোস্টে আমরা জিওর এই প্ল‍্যানগুলির সমস্ত বেনিফিট সম্পর্কে কথা বলব।

Jio এর 127 টাকা দামের প্ল‍্যান

রিলায়েন্স জিওর পেশ করা নতুন পাঁচটি প্ল‍্যানের মধ্যে এটিই সবচেয়ে অ্যাফোর্ডেবল প্ল‍্যান। এই প্ল‍্যানটি রিচার্জ করলে গ্ৰাহকরা আনলিমিটেড ভয়েস কল ও 100টি করে ফ্রি এস‌এম‌এসের পাশাপাশি জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 15 দিন এবং এই প্ল‍্যানে কোনো এফ‌ইউপি লিমিট ছাড়া 12 জিবি ডেটা পাওয়া যায়।

Jio এর 247 টাকা দামের প্ল‍্যান

কোম্পানির 247 টাকা দামের প্ল‍্যানে 30 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যায়। এই প্ল‍্যানের সমস্ত বেনিফিট আগের 127 টাকা দামের প্ল‍্যানটির মতোই। তবে এই প্ল‍্যানে কোনো ডেইলি লিমিট ছাড়া সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ডের জন্য মোট 25 জিবি ডেটা পাওয়া যায়।

Jio এর 447 টাকা দামের প্ল‍্যান

কোম্পানির 447 টাকা দামের প্ল‍্যানটি রিচার্জ করলে গ্ৰাহকরা 60 দিনের ভ‍্যালিডিটি পাবেন। এই প্ল‍্যানেও আগের দুটি প্ল‍্যানের মতো আনলিমিটেড ভয়েস কল, ফ্রি এস‌এম‌এস ও ফ্রি জিও অ্যাপের অ্যাকসেস পাওয়া যায়। এই প্ল‍্যানে মোট 50 জিবি ডেটা পাওয়া যায় এবং না বললেই নয় এই ডেটার কোনো এফ‌ইউপি লিমিট নেই।

Jio এর 597 টাকা দামের প্ল‍্যান

রিলায়েন্স জিওর এই 597 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানের ভ‍্যালিডিটি 90 দিন। এই প্ল‍্যানে কোনো ধরনের ডেইলি লিমিট ছাড়া মোট 75 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়া বাকি বেনিফিট আগের প্ল‍্যানগুলির মতোই।

Jio এর 2,397 টাকা দামের প্ল‍্যান

কোম্পানির 2,397 টাকা দামের‌ প্ল‍্যানটি একটি বার্ষিক প্ল‍্যান। এই প্ল‍্যানে ইউজারদের 365 দিন ভ‍্যালিডিটি দেওয়া হয়। এই প্ল‍্যানে অন‍্যান‍্য প্ল‍্যানের মতো আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস ও জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়াও এই প্ল‍্যানটি রিচার্জ করে কোনো এফ‌ইউপি লিমিট ছাড়া 365 জিবি ডেটা উপভোগ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here