Reliance বেশ কিছু দিন আগে ঘোষণা করেছিল কোম্পানি ভারতের রিটেইল মার্কেটে তাদের পরিষেবা দেওয়ার জন্য Jio Mart এর সূচনা করবে, যার ফলে লোকাল দোকানদাররা অনলাইনে তাদের জিনিসপত্র বেচতে পারবেন। দেশের কিছু এলাকায় ইতিমধ্যে জিওমার্ট চালু করে দেওয়া হয়েছে যেখানে মুদিখানাসহ অন্যান্য দোকান থেকে ডিজিটাল পদ্ধতিতে জিনিসপত্র কেনা এবং পেমেন্ট করা যায়। কিন্তু এবার খবর পাওয়া গেছে জিওর এই পদক্ষেপের কিছু মানুষ অপব্যবহার করছে এবং জিওমার্টের নামে জোচ্চুরি শুরু করেছে।
আরও পড়ুন: Airtel ও Vodafone কে পিছনে ফেলে এগিয়ে Jio, জেনে নিন কিভাবে জিওর হল 36 লক্ষ লাভ
জিওমার্টের নামে যে জোচ্চুরি চলছে কোম্পানি ইতিমধ্যে তার আভাস পেয়ে গেছে। কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে যেসব ব্যাক্তি জিওমার্টের নাম করে সাধারণ মানুষের সঙ্গে জোচ্চুরি করছে তাদের বিরুদ্ধে কোম্পানি কঠোর পদক্ষেপ নেবে এবং তাদের জেলে পাঠানোর ব্যবস্থা করা হবে। জিও ইউজার ও সাধারণ মানুষদের কোম্পানি এদের থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে। নোটিশের মাধ্যমে কোম্পানি নকল জিওমার্ট ওয়েবসাইটগুলির লিস্ট জারি করেছে।
1. jmartfranchise.in
2. jiodealership.com
3. jiomartfranchises.com
4. jiomartshop.info
5. jiomartreliance.com
6. jiomartfranchiseonline.com
7. jiomartsfranchises.online
8. jiomart-franchise.com
9. jiomartindia.in.net
10. jiomartfranchise.co
ওপরের ওয়েবসাইটগুলির নাম স্বয়ং কোম্পানি শেয়ার করেছে এবং জানিয়েছে এর মধ্যে একটি ওয়েবসাইটও কোম্পানির নিজস্ব নয়। এই সবকটিই ফ্রড ওয়েবসাইট এবং কোম্পানি সাধারণ মানুষকে এগুলি ব্যবহার করতে বারণ করেছে। ওয়েবসাইটের লিস্ট জারি করার সঙ্গে সঙ্গে কোম্পানি আরও জানিয়েছে এই মুহুর্তে কোম্পানি জিওমার্টের জন্য নতুন কোনো ডিলার নিচ্ছে না বা কোনো ধরনের ফ্রেঞ্চাইসিও দিচ্ছে না। তাই বর্তমানে যে বা যারা জিওমার্টের নাম করে মানুষজনের সঙ্গে মেলামেশা করছে তারা ফ্রড বই আর কিছু নয় এবং বিশ্বাসযোগ্য তো কোনো মতেই নয়। রিলায়েন্স আরও বলেছে জিওমার্টের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না।
আরও পড়ুন: Samsung এর উপহার, আবার কমল 5000mAh ব্যাটারীযুক্ত Galaxy A21s এর দাম, জেনে নিন নতুন দাম
পরবর্তী প্ল্যান
জানিয়ে রাখি কিছু দিন আগে অন্যতম স্বনামধন্য কোম্পানি Facebook রিলায়েন্স জিওতে বিনিয়োগ করে কোম্পানির 9.9 শতাংশ শেয়ার কিনে নেয়। এর জন্য ফেসবুক মোট 43,574 কোটি টাকার দাম মিটিয়েছে। এরপর সমালোচনা শুরু হয় যে আগামী দিনে জিওমার্ট ফেসবুকের WhatsApp এও লাইভ করা হতে পারে। যার গ্ৰাহক ও দোকানদার হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কেনাবেচা করতে পারবে। আশা করা হচ্ছে আগামী দিনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করার অপশনও পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
