Jio ইউজারদের জন্য বড় উপহার – সেট টপ বক্স, ইন্টারনেট হোম গেটওয়ে এবং ইনস্টলেশন পর্যন্ত সবকিছু ফ্রি দিচ্ছে Jio

ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও, JioFiber পোস্টপেইড ইউজারদের জন্য 22 এপ্রিল থেকে “এন্টারটেইনমেন্ট বোনানজা” লঞ্চ করেছে। JioFiber-এর 399 টাকা এবং 699 টাকার প্ল্যানগুলি ছিল বেসিক ইন্টারনেট প্ল্যান, যেখানে 30 এবং 100 Mbps স্পিড পাওয়া যেত ৷ তবে এখন রিলায়েন্স জিও এই প্ল্যানগুলির সাথে এন্টারটেইনমেন্ট এর জন্য দারুণ বন্দোবস্ত করেছে। নতুন এবং বিদ্যমান উভয় গ্রাহকরাই এই নতুন প্ল্যানগুলির সুবিধা নিতে পারবেন৷ এই প্ল্যানে আপনাদের এই নতুন প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানাবো।

JioFiber প্ল্যান

কোম্পানির নতুন প্ল্যান অনুসারে, ইউজাররা প্রতি মাসে 399 টাকা থেকে শুরু করে একটি আনলিমিটেড হাই-স্পিড ইন্টারনেট প্ল্যান এর সাথে প্রতি মাসে অতিরিক্ত 100 বা 200 টাকা দিয়ে সম্পূর্ণ 14টি OTT অ্যাপের সুবিধা পাবেন। এই অতিরিক্ত 100 টাকা প্রদান করে, গ্রাহকরা Jio-এর এন্টারটেইনমেন্ট প্ল্যান এর সুবিধা নিতে পারবেন, যার মধ্যে তারা 6টি এন্টারটেইনমেন্ট OTT অ্যাপ পাবেন।

এছাড়াও 200 টাকার এন্টারটেইনমেন্ট প্লাস প্ল্যানে 14টি অ্যাপ দেওয়া হয়েছে। এই 14টি অ্যাপের মধ্যে আছে Disney + Hotstar, Zee5, Sonyliv, Voot, Sunnxt, Discovery +, Hoichoi, Altbalaji, Eros Now, Lionsgate, ShemarooMe, Universal +, Voot Kids, JioCinema। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে JioFiber এর সাথে একই সময়ে একাধিক ডিভাইস সংযুক্ত করা যেতে পারে, তাই ইউজাররা মোবাইল এবং টিভি উভয়েই এই অ্যাপগুলির বিনোদন মূলক অনুষ্ঠান গুলো দেখতে পারবেন।

এন্টারটেইনমেন্ট বোনানজার অধীনে, কোম্পানি তাদের নতুন পোস্টপেইড ইউজারদের জন্য এন্ট্রি কস্ট শূন্য করে দিয়েছে। অর্থাৎ ইউজাররা ইন্টারনেট বক্স (গেটওয়ে রাউটার), সেট টপ বক্স এবং ইনস্টলেশন চার্জ সহ প্রায় 10 হাজার টাকা সুবিধা একেবারে ফ্রি তে পাবেন। তবে তার জন্য গ্রাহককে JioFiber পোস্টপেইড কানেকশন এর জন্য একটি প্ল্যান নিতে হবে।

30 দিনের জন্য পাবেন ফ্রি ট্রায়াল

কোম্পানি তরফ থেকে আপনার 30 দিনের ফ্রি ট্রায়াল পাবেন। ফ্রি ট্রায়ালের পরে, আপনি ভেবে দেখতে পারেন যে আপনি কানেকশনটি চালিয়ে যেতে চান কিনা। আপনি যদি ট্রায়াল চলাকালীন এই পরিষেবাটি বুঝতে না পারেন, তাহলে আপনার কাছে অন্য পরিষেবাতে স্যুইচ করার সম্পূর্ণ সুযোগ রয়েছে৷ তবে, ফ্রি ট্রায়ালের জন্য কিছু শর্তাবলী রয়েছে যা কোম্পানির সাইটে উল্লেখ করা আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here