লিক হল Samsung Galaxy A18 ফোনের রেন্ডার, দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন

শীঘ্রই Samsung তাদের Galaxy A-সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। কারণ আপকামিং Samsung Galaxy A18 ফোনের হাই-কোয়ালিটি রেন্ডার প্রকাশ্যে এসেছে। এই রেন্ডারের মাধ্যমে ফোনের ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া যাচ্ছে। লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা রেন্ডার আসলে অফিসিয়াল ফ্যাক্টরি CAD ডেটা ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি কেস মেকার্সের সঙ্গে শেয়ার করা হয়েছে। লিক হ‌ওয়া রেন্ডারটি তথাকথিত অফিসিয়াল ফ্যাক্টরি CAD ডেটার ওপর ভিত্তি করে তৈরি বলে শোনা যাচ্ছে এবং এটিই কেস মেকারদের সঙ্গে শেয়ার করা হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক Samsung Galaxy A18 ফোনের সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A18 ফোনের ডিজাইন

লিক রেন্ডার অনুযায়ী আপকামিং Samsung Galaxy A18 ফোনের ডিজাইন আগের Galaxy A17 5G ফোনের চেয়ে খুব একতা আলাদা নয়। ফোনের ডায়মেনশন 164.4 x 77.8 x 7.84mm হবে বলে জানানো হয়েছে। এটি Galaxy A17 সিরিজের চেয়ে 0.34mm থিকনেস বেশি হবে। ফোনের ব্যাক প্যানেলে পিল শেপের ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। এটি আগের মডেলের তুলনায় কিছুটা আলাদা রাখা হবে। থিকনেস বেড়ে যাওয়ার কারণে ক্যামেরা মডিউলের বাম্প কিছুটা কম হতে পারে।

ফোনটিতে Samsung এর ওল্ড Infinity-U নচ ডিজাইনের ধারা বজায় রাখা হতে পারে। দীর্ঘদিন ধরেই কোম্পানির এন্ট্রি লেভেল স্মার্টফোনে এই নচ ডিজাইন দেওয়া হচ্ছে। যদিও এখনও পর্যন্ত ফোনের বেজল সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে এটি Galaxy A17 ফোনের মতো হতে পারে।

Galaxy A18 ফোনে থাকতে পারে Snapdragon প্রসেসর

আপকামিং Samsung Galaxy A18 5G ফোনটির সম্পর্কে একটি বড় পরিবর্তন প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী এইবার Samsung এর Galaxy A18 5G মডেলে Exynos প্রসেসরের পরিবর্তে Snapdragon প্রসেসর দেওয়া হতে পারে।

ফোনটিতে Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। এটি 6nm প্রসেসে তৈরি। এই চিপসেট পুরনো Snapdragon 695 এর ওভারক্লকড ভার্সন বলে মনে করা হচ্ছে। এই প্রসেসর সাধারণ ব্যাবহার, সোশ্যাল মিডিয়া, মাল্টিটাস্কিং এবং হালকা গেমিঙের ক্ষেত্রে ভালো পারফরমেন্স দিতে সক্ষম।

Galaxy A18 ফোনের সম্ভাব্য ডিসপ্লে এবং ক্যামেরা ফিচার

Samsung এর Galaxy A17 সিরিজে FHD+ রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.7 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছিল। কোম্পানির Galaxy A18 ফোনেও একই ডিসপ্লে দেওয়া হতে পারে। Galaxy A17 5G এবং 4G দুটি মডেলের ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা, 5MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 13MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল। তবে Galaxy A18 ফোনের লেন্স সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানা যায়নি।

Samsung Galaxy A18 ফোনে থাকতে পারে বড় ব্যাটারি

Galaxy A18 ফোনের অপেক্ষাকিত ঠিক বডি দেখে মনে করাহচ্চে কোম্পানির পক্ষ থেকে বড় ব্যাটারি যোগ করা হবে। আগের Galaxy A17 সিরিজে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এটি Samsung এর একাধিক বাজেট এবং মিড রেঞ্জ স্মার্টফোনে রয়েছে। কোম্পানি থিকনেস বাড়ানোর পাশাপাশি ব্যাটারি সাইজ বাড়ালে, এই বাজেট রেঞ্জে Galaxy A18 ফোনটি একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে জানানো হয়নি।

কবে লঞ্চ হতে পারে Samsung Galaxy A18?

Samsung এর পক্ষ থেকে Galaxy A18 ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে রেন্ডার দেখে মনে করা হচ্ছে আগামী মাসের মধ্যে ফোনের লঞ্চ সংক্রান্ত ডিটেইলস শেয়ার করা হতে পারে।

যারা আগামী দিনে স্যামসাঙের বাজেট স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Galaxy A18 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। যারা Snapdragon প্রসেসর, Super AMOLED ডিসপ্লে এবং দারুণ ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Galaxy A18 ফোনটি দারুণ বিকল্প হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here