50MP কোয়াড ক্যামেরা এবং 8GB RAM সহ লো বাজেটে লঞ্চ হল Samsung এর নতুন 5G ফোন

Samsung Galaxy A23 5G সম্পর্কে বেশ কিছু দিন ধরে অনেক লিক সামনে আসছিল, যেখানে ফোনের ফটো এবং স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছিল। তবে Samsung কিন্তু চুপিসারে অফিসিয়ালি তাদের নতুন 5G ফোন চালু করেছে। Samsung Galaxy A23 5G স্মার্টফোনটি 8GB RAM, 50MP কোয়াড ক্যামেরা এবং 90Hz ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে।

Samsung Galaxy A23 5G ক্যামেরা

Samsung Galaxy A23 5G ফোনটি ফটোগ্রাফির জন্য কোয়াড রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের ব্যক প্যানেলে, LED ফ্ল্যাশ, F / 1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, সাথে F / 2.2 অ্যাপারচার সহ একটি 5-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। F/2.4 অ্যাপারচার সহ, একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, Samsung Galaxy A23 5G ফোনে F/2.2 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy A23 5G এর স্পেসিফিকেশন

Samsung এর এই লেটেস্ট ফোনটি Android 12 OS-এ লঞ্চ করা হয়েছে, যা কোম্পানির নিজস্ব OneUI 4.1-তে রান করে। এই স্মার্টফোনে অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে, তবে চিপসেটটি সম্পর্কে কোম্পানি এখনও কিছু জানায়নি। এই মোবাইল ফোনটি Qualcomm-এর 6 nm ফ্যাব্রিকেশনে তৈরি এবং Snapdragon 695 চিপসেটের সাথে মার্কেটে এন্ট্রি নেবে বলে আলোচনা করা হচ্ছে।

Samsung Galaxy A23 5G ফোনটি ফুল HD + রেজলিউশন সহ একটি বড় 6.6-ইঞ্চি স্ক্রীন সাপোর্ট করে যা 90Hz রিফ্রেশরেট এ কাজ করে। Samsung এই ফোনটির নাম দিয়েছে ইনফিনিটি ‘V’ ডিসপ্লে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটি 5,000 mAh ব্যাটারি সাপোর্ট করে।

Samsung Galaxy A23 5G ফোনটি কোম্পানি তিনটি ভেরিয়েন্টে পেশ করেছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। অন্যদিকে, দ্বিতীয় ভেরিয়েন্টটি 6 জিবি র‌্যাম সাপোর্ট করে এবং সবচেয়ে বড় ভেরিয়েন্টটি 8 জিবি র‌্যাম মেমরি সহ 128 জিবি স্টোরেজ সাপোর্ট করে । এই ফোনের সমস্ত ভেরিয়েন্ট 1TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। কোম্পানি এখনও এই ফোনের দাম প্রকাশ করেনি। ভারতে ফোনটি কবে লঞ্চ হবে সেই সম্পর্কে বিস্তারিত জানানোর পরেই হয়তো কোম্পানি এই ফোনটির দাম সামনে আনবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here