Home খবর 6GB RAM সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy A26 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

6GB RAM সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy A26 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Samsung ভারতের বাজারে তাদের জনপ্রিয় Galaxy A26 5G ফোনের একটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এই নতুন মডেলে 6GB RAM ও 128GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এটির দাম 23,499 টাকা রাখা হয়েছে। জানিয়ে রাখি এতদিন এই ফোনটি 8GB RAM সহ সেল করা হত। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A26 5G ফোনের দাম

Samsung Galaxy A26 5G ফোনের নতুন 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 23,499 টাকা। এই মডেলটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং রিটেইল স্টোরের পাশাপাশি অনলাইন স্টোরের মাধ্যমেও সেল করা হবে। মনে করিয়ে দিই এই ফোনটির বাজারে উপস্থিত 8GB RAM মডেলের দাম 24,999 টাকা (128GB) এবং 27,999 টাকা (256GB)। এই ফোনটি Awesome Peach, Awesome Mint, Awesome White এবং Awesome Black কালার অপশনে সেল করা হয়।

Samsung Galaxy A26 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Samsung Galaxy A26 5G ফোনটিতে 1080 × 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই সুপার এমোলেড পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট এবং 1900নিটস পিক ব্রাইটনেস সহ ভিসন বুস্টারের মতো ফিচারগুলি সাপোর্ট করে। ফোনের ডিসপ্লে সিকিউরিটির জন্য গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন+ কি লেয়ার রয়েছে।

প্রসেসর

স্যামসাঙ তাদের Samsung Galaxy A26 5G ফোনটি ভারতে এক্সিনোস 1380 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করেছে। এই প্রসেসর 5ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি সিপিইউতে 2GHz ক্লক স্পীডযুক্ত চারটি A55 কোর এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত চারটি A78 কোর রয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য 5G ফোনটিতে Mali-G68 GPU দেওয়া হয়েছে।

অপারেটিং সিস্টেম

Samsung এর নাম সেইসব কোম্পানিগুলির মধ্যে রয়েছে, যারা তাদের ফোনগুলিকে দীর্ঘমেয়াদী OS এবং সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করে। Galaxy A26 5G ফোনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এই ফোনটি Android 15 এবং One UI 7 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের সঙ্গে 6 জেনারেশনের OS আপগ্রেড দেওয়া হয়েছে, ফলে ফোনটি এখন থেকেই Android 21 অপারেটিং সিস্টেমের জন্য তৈরি। একইসঙ্গে ফোনটিতে 6 বছরের সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Samsung স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচার সহ f/1.8 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল সেন্সর এবং f/2.2 অ্যাপারর্চারযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও f/2.4 অ্যাপারর্চারযুক্ত 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Galaxy A26 5G ফোনটিতে f/2.2 অ্যাপারর্চারযুক্ত 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A26 5G ফোনটিতে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ফোনটিতে 17 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে।

অন্যান্য ফিচার

এই স্যামসাঙ ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP67 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5GHz Wi-Fi এবং Bluetooth 5.3 সহ NFC রয়েছে। অন্যদিকে এই কম দামে 5জি ফোনটিতে Samsung Knox, USB Type-C audio এবং Stereo speakers মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।