Home খবর লিক হল Samsung এর সস্তা 5G ফোন Galaxy A32 এর রেন্ডার, দেখে নিন লুক

লিক হল Samsung এর সস্তা 5G ফোন Galaxy A32 এর রেন্ডার, দেখে নিন লুক

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি Samsung কিছু দিন আগে তাদের ‘গ‍্যালাক্সি এ’ সিরিজে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। আবার দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে কোম্পানি তাদের এই সিরিজের আগামী স্মার্টফোন গ‍্যালাক্সি এ32 লঞ্চের পরিকল্পনা করছে। কয়েক দিন আগে অনলাইনে Samsung Galaxy A32 5G এর কভারের ছবি পর্যন্ত লিক হয়েছে। এবার Samsung Galaxy A32 5G রেন্ডার পাওয়া গেছে, যা থেকে ফোনটির ফুল ডিজাইন জানা গেছে।

আরও পড়ুন: Nokia আনছে আরও এক সস্তা স্মার্টফোন, সার্টিফিকেশন সাইটে হয়েছে লিস্টেড

বিখ্যাত লিকস্টার OnLeaks Voice ওয়েবসাইটের সঙ্গে হাত মিলিয়ে Samsung Galaxy A32 5G এর এক্সক্লুসিভ রেন্ডার লিক করেছেন। রেন্ডার শেয়ারের পাশাপাশি বলা হয়েছে ফোনটিতে প্লাস্টিক বডি দেখা যাবে। আবার আশ্চর্যজনক ভাবে আজকের এই কার্ভড রেয়ার প‍্যানেলের দিনে দা‍ঁড়িয়েও কোম্পানি ফ্ল‍্যাট রেয়ার প‍্যানেলের সঙ্গে এই ফোনটি পেশ করবে বলে জানা গেছে।

এই ফোনের ব‍্যাক প‍্যানেলে অবস্থিত রেয়ার ক‍্যামেরা সেট‌আপের মডিউল‌ও অন‍্যান‍্য স‍্যামসাং স্মার্টফোনের চেয়ে আলাদা হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ‌ দেওয়া হবে। সেট‌আপের মধ্যে তিনটি ক‍্যামেরা সেন্সর ভার্টিক‍্যাল শেপে ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে অবস্থিত এবং এর পাশেই একটি এল‌ইডি ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে চতুর্থ সেন্সরটি দেওয়া হয়েছে। ছবিতে দেখা গেছে ফোনের নিচের প‍্যানেলে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট ও একটি লাউড স্পীকার গ্ৰিল থাকবে। ফোনের ওপরের প‍্যানেলে একটি সেকেন্ডারি মাইক দেওয়া হবে।

আরও পড়ুন: Airtel বিনামূল্যে দিচ্ছে 5GB ডেটা, জেনে নিন কিভাবে পাবেন

এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে ফ্ল‍্যাট ফ্রন্ট ডিউ ড্রপ নচের সঙ্গে 6.5 ইঞ্চির ইনফিনিটি ভি ডিসপ্লে দেওয়া হবে। ফোনের বাঁদিকের প‍্যানেলে সিম কার্ড স্লট থাকবে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও একটি পাওয়ার বাটন দেওয়া হবে। এই ফোনের পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার এম্বেডেড থাকবে।

রিপোর্টে স‍্যামসাং গ‍্যালাক্সি এ32 5জি ফোনটির কোনো স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলা হয়নি। তবে এর আগের লিক থেকে জানা গেছে এই ফোনে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন