Home খবর Exclusive: সামনে এল Samsung Galaxy A32 এর লাইভ ইমেজ, দেখে নিন কেমন হবে ডিজাইন

Exclusive: সামনে এল Samsung Galaxy A32 এর লাইভ ইমেজ, দেখে নিন কেমন হবে ডিজাইন

স‍্যামসাঙের আগামী স্মার্টফোন Samsung Galaxy A32 সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন কানাঘুষো শোনা যাচ্ছে যে কোম্পানির এই আপকামিং মিড রেঞ্জ ফোনটি 5জি কানেক্টিভিটির সঙ্গে পেশ করা হবে। কয়েক দিন আগের একটি রিপোর্ট অনুযায়ী এই ফোনটি আগামী বছর অর্থাৎ 2021 এর মাঝামাঝি মার্কেটে পেশ করা হতে পারে। এবার আমরা Samsung Galaxy A32 এর ব‍্যাক প‍্যানেলের লাইভ ইমেজ পেয়ে গেছি। এই ইমেজগুলি দেখে খুব সহজেই ফোনের ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়। এছাড়া কিছু দিন আগে সিএডি থেকে পাওয়া রেন্ডার থেকেও ফোনটির রেয়ার প‍্যানেলের ডিজাইন জানা গিয়েছিল।

আরও পড়ুন: Xiaomi Redmi Note 9 এ পাওয়া যাচ্ছে 2,500 টাকার ছাড়, মাত্র দুদিন পাওয়া যাবে এই সুযোগ

আমাদের পাওয়া ছবি অনুযায়ী ফোনের নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 এম‌এম জ‍্যাক দেওয়া হবে। এছাড়া Samsung Galaxy A32 এর ব‍্যাক প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার শেপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। লাইভ ইমেজে ফোনের ব‍্যাটারী স্লটের জায়গাও দেখানো হয়েছে। একটি প‍্যানেল ইমেজে ‘A32 4G LTE’ দেখা হয়েছে, যার থেকে আশা করা যায় ফোনটির একটি 5জি মডেল‌ও পেশ করা হবে।

Samsung Galaxy A32 এর স্পেসিফিকেশন ও ডিজাইন

রেন্ডার অনুযায়ী Samsung Galaxy A32 তে ইনফিনিটি ইউ ডিসপ্লে ও স্লিম বেজল থাকবে। ফোনের ডানদিকের প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ভলিউম রকার বাটন দেওয়া হবে। এই ফোনটি বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। রেন্ডারে দেখা গেছে ফোনের নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও স্পীকার গ্ৰিল থাকবে।

আরও পড়ুন: 28 ডিসেম্বর লঞ্চ হবে Xiaomi Mi 11 সিরিজ, আসতে পারে বিশ্বের প্রথম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটযুক্ত স্মার্টফোন

Samsung Galaxy A32 এর ডায়মেনশন 164.2 × 76.1 × 9.1 এম‌এম হবে। এই ফোনে 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটির 5জি মডেল মিডিয়াটেক ডায়মেনসিটি 720 SoC, 15 ওয়াট ফাস্ট চার্জিং ও অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম আউট অফ দি বক্স শিপ করা হবে। Samsung Galaxy A32 এর দাম EUR 299 (প্রায় 26,900 টাকা) এর কাছাকাছি হবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন