28 ডিসেম্বর লঞ্চ হবে Xiaomi Mi 11 সিরিজ, আসতে পারে বিশ্বের প্রথম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটযুক্ত স্মার্টফোন

শাওমি সম্পর্কে দীর্ঘদিন ধরে খবর পাওয়া যাচ্ছে কোম্পানি তাদের আগামী ‘মি 11’ সিরিজে কাজ করছে এবং এই সিরিজে Mi 11 ও Mi 11 Pro নামে দুটি স্মার্টফোন পেশ করা হবে। এতদিন শোনা যাচ্ছিল যে নতুন বছর অর্থাৎ 2021 সালের প্রথম কোয়ার্টারে এই সিরিজ টেক জগতে নিয়ে আসা হবে। কিন্তু ফ‍্যানদের খুশি কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী বছর নয় বরং এই বছরই আগামী 28 ডিসেম্বর Xiaomi Mi 11 সিরিজ পেশ করা হবে।

আরও পড়ুন: Jio এর সবচেয়ে সস্তা প্রতিদিন 3GB ডেটাওয়ালা প্ল‍্যান, কোনো কোম্পানির কাছে নেই এর জবাব

শাওমি জানিয়েছে আগামী সপ্তাহের 28 ডিসেম্বর কোম্পানির আগামী Xiaomi Mi 11 সিরিজ লঞ্চ করা হবে। ওইদিন সন্ধ্যায় কোম্পানি চীনে একটি ইভেন্টের আয়োজন করবে এবং এই ইভেন্টের মঞ্চেই ‘মি 11’ সিরিজ প্রথম সামনে আসবে। যদিও এখনও পর্যন্ত জানানো হয়নি যে এই সিরিজে কয়টি এবং কি কি ফোন লঞ্চ করা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে মি 11 সিরিজের ডিটেইলসের জন্য 28 ডিসেম্বরের অপেক্ষা করা হচ্ছে।

কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটযুক্ত প্রথম স্মার্টফোন

কয়েক দিন আগেই টেক জগতের অন‍্যতম কোম্পানি কোয়ালকম তাদের লেটেস্ট চিপসেট স্ন‍্যাপড্রাগন 888 পেশ করেছিল। এটিকে এখনও পর্যন্ত কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট বলা হচ্ছে যা 5জি মোবাইল প্ল‍্যাটফর্মে কাজ করবে। কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট লঞ্চের কয়েক দিনের মধ্যেই শাওমি ঘোষণা করে জানিয়েছিল বিশ্বের প্রথম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটযুক্ত স্মার্টফোন শাওমিই মার্কেটে আনবে। তখন অবশ্য কোম্পানি এই ফোনের নাম ঘোষণা করেনি, তবে এখন ধারণা করা হচ্ছে Xiaomi Mi 11 সিরিজের স্মার্টফোন কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: 50MP ক‍্যামেরার সঙ্গে আসছে শক্তিশালী স্মার্টফোন OnePlus 9, লঞ্চের আগেই জেনে নিন এর বিশেষত্ব

সম্ভাব্য স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Xiaomi Mi 11 এ কার্ভড ডিসপ্লে ডিজাইন দেখা যাবে এবং এতে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। তবে এখনই সঠিকভাবে বলা সম্ভব নয় যে এই ফোনে ফুল এইচডি+ রেজলিউশন থাকবে না কি কোয়াড এইচডি+। এক‌ইভাবে Xiaomi Mi 11 Pro সম্পর্কেও বলা হয়েছে এই ফোনেও পাঞ্চ হোলযুক্ত এবং কার্ভড ডিসপ্লে ডিজাইনসহ ডিসপ্লে থাকবে। লিক থেকে জানা গেছে এই ফোনের স্ক্রিন কোয়াড এইচডি+ রেজলিউশন ও 120 হার্টস রিফ্রেশরেট দেওয়া হবে।

লিকে বলা হয়েছে Xiaomi Mi 11 ফোনটি কোয়ালকমের আগামী স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটে রান করবে। শোনা যাচ্ছে Samsung Galaxy S21 ও OnePlus 9 সিরিজেও এই এক‌ই চিপসেট দেখা যাবে। ইতিমধ্যে Xiaomi Mi 11 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপের ডিটেইলস জানা গেছে। বলা হয়েছে এই সেট‌আপে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকবে। এই সেন্সরটি ছাড়াও ফোনের ব‍্যাক প‍্যানেলে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি ম‍্যাক্রো লেন্স থাকবে। লিকে বলা হয়েছে এই ক‍্যামেরা সেট‌আপ 30এক্স জুম সাপোর্ট করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here