Samsung তাদের Galaxy A-সিরিজের পরিধি বিস্তার করে নতুন Samsung Galaxy A37 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটি তাদের “Awesome Intelligence” AI ফিচার সহ পেশ করা হয়েছে। যারা দৈনন্দিন কাজের জন্য স্মার্ট AI টুল, অসাধারণ পারফরমেন্স এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Samsung Galaxy A37 5G স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A37 5G স্মার্টফোনের দাম, ফিচার এবং সেল ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy A37 5G স্মার্টফোনটি 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনের ভ্যানিলা মডেলর দাম 41,999 টাকা, মিড মডেলের দাম 47,499 টাকা এবং টপ ভেরিয়েন্টের দাম 52,999 টাকা রাখা হয়েছে। আগামী 10 এপ্রিল থেকে ভারতে Samsung Galaxy A37 5G ফোনের সেল শুরু হবে। Samsung Galaxy A37 5G স্মার্টফোনটি Awesome Lavender, Awesome Charcoal এবং Awesome Graygreen কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
Samsung Galaxy A37 5G স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে Vision Booster ফিচার রয়েছে, ফলে আউটডোর ভিজিবিলিটি, ভিডিও স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং গেমিঙের ক্ষেত্রে অসাধারণ স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এই ফোনটির স্লিম বেজল এবং মডার্ন ডিজাইনের জন্য অত্যন্ত প্রিমিয়াম ফিল পাওয়া যায়।
প্রসেসিঙের জন্য Galaxy A37 5G স্মার্টফোনটিতে Samsung Exynos 1480 প্রসেসর দেওয়া হয়েছে, এর ফলে মাল্টিটাস্কিং, অ্যাপ সুইচিং এবং দৈনন্দিন ব্যাবহারের ক্ষেত্রে স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এই স্মার্টফোনটি Android 16 বেস্ড One UI 8.5 সহ কাজ করতে সক্ষম। এতে AI Select, Voice Transcription এবং Circle to Search এর মতো ফিচার রয়েছে। এইসব এআই ফিচারের দৌলতে অত্যন্ত সহজেই টেক্সট এক্সট্র্যাক্ট, কন্টেন্ট সার্চ ও অডিও থেকে টেক্সটে কনভার্টের মতো কাজ করা যাবে।
Samsung Galaxy A37 5G ফোনটির ক্যামেরা সেটআপে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 5MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে AI-বেসড ইমেজ প্রসেসিং আরও উন্নত করা হয়েছে, এর ফলে লো-লাইট কন্ডিশন Nightography ফিচারের সাহায্যে ক্লিয়ার ও ডিটেইলড ফটো ক্যাপচার করা যাবে। এতে Object Eraser, Scene Optimization এবং Filters এর মতো টুলগুলি ফটো এডিটিং আরও সহজ করে তোলে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A37 5G স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটি দীর্ঘমেয়াদী ব্যাবহারের জন্য ডিজাইন করা হয়েছে। কারণ Samsung এর পক্ষ থেকে এতে 6 বছর পর্যন্ত OS এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে।
Samsung Galaxy A37 5G স্মার্টফোনটির বিশেষত্ব হল ডিজাইন এবং ডিউরেবিলিটি। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Galaxy A37 5G ফোনটিতে IP68 রেটিং দেওয়া হয়েছে। একইসঙ্গে Samsung Knox সিকিউরিটি সিস্টেম ইউজারদের ডেটা সুরক্ষিত রাখতে সাহায্য করবে।
স্টুডেন্ট, ওয়ার্কিং মানুষ এবং নর্মাল এমন ইউজারদের জন্য Samsung Galaxy A37 5G ফোনটি ভালো অপশন হতে পারে। এই Samsung Galaxy A37 5G ফোনটি Xiaomi, realme এবং Vivo এর মতো মিড-রেঞ্জ 5G স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যদিও এই প্রাইস রেঞ্জের ফোনগুলিতে আরও ভালো পারফরমেন্স পাওয়া যায়, তবে Samsung এর দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট, AI ফিচার এবং ব্র্যান্ড ট্রাস্টের জন্য Samsung Galaxy A37 5G ফোনটি এগিয়ে থাকতে পারে।
যারা দারুণ ক্যামেরা, স্মুথ ডিসপ্লে, শক্তিশালী বিল্ড কোয়ালিটি এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Galaxy A37 5G স্মার্টফোনটি অসাধারণ বিকল্প হবে। একইসঙ্গে Samsung Galaxy A57 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে, এই স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।











