মার্চ মাসে ভারতে লঞ্চ হতে পারে Samsung Galaxy A37 5G এবং Galaxy A57 5G স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

ভারতের বাজারে Samsung তাদের Galaxy A-সিরিজের অধীনে নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করতে পারে। এর আগেও এই ফোনগুলির লিক প্রকাশ্যে এসেছিল। এই ফোনগুলি Samsung Galaxy A37 5G এবং Samsung Galaxy A57 5G নামে পেশ করা হতে পারে। আগামী মার্চ মাসে ফোনদুটি বাজারে লঞ্চ করা হতে পারে। লিকের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। একইসঙ্গে IMDA সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে খুব তাড়াতাড়ি ফোনগুলি পেশ করা হবে বলে আভাস পাওয়া গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিক ডিটেইলস সম্পর্কে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে টিপস্টার সঞ্জু চৌধুরী আপকামিং ফোনগুলির ফিচার সম্পর্কে তথ্য শেয়ার করেছেন। এই Samsung Galaxy A37 এবং Samsung Galaxy A57 ফোনদুটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ফুল-HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী Galaxy A57 ফোনটিতে 6.6-ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে, অন্যদিকে Galaxy A37 ফোনটিতে তুলনামূলক বড় 6.7 ইঞ্চির দেওয়া হতে পারে।

প্রসেসিঙের জন্য Samsung Galaxy A57 ফোনটিতে Exynos 1680 চিপসেট দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে OIS ফিচার সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর, 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 5MP ম্যাক্রো লেন্স যোগ করা হতে পারে। অন্যদিকে Samsung Galaxy A37 ফোনটিতে Exynos 1480 প্রসেসর থাকবে বলে শোনা যাচ্ছে। এই ফোনের ক্যামেরা সেটআপে 1/1.56-ইঞ্চির সেন্সর সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড এবং 5MP ম্যাক্রো সেন্সর দেওয়া হতে পারে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনটি IP67 রেটিং সহ লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy A37 এবং Galaxy A57 ফোনগুলিতে 12MP ফ্রন্ট ক্যামেরা এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এটি মিড রেঞ্জ সেগমেন্টে ভালো অপশন হতে পারে।

রিপোর্ট অনুযায়ী জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Galaxy A57 ফোনটি IP68 রেটিং সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটির থিকনেস প্রায় 6.9mm এবং ওজন 182 গ্রাম হবে বলে জানা গেছে। এর ফলে স্লিম এবং প্রিমিয়াম ফিল পাওয়া যাবে।

সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন ওয়েবসাইটে Samsung Galaxy A37 এবং Samsung Galaxy A57 স্মার্টফোন দুটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙে Galaxy A37 ফোনটি A376B/DS এবং Galaxy A57 ফোনটি SM-A576B/DS মডেল নাম্বার সহ দেখা গেছে। এই লিস্টিঙে উপস্থিত “DS” টেক্সট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ফোনদুটি ডুয়েল-সিম সহ বাজারে লঞ্চ করা হবে। একইসঙ্গে ফোনগুলি 5G, Bluetooth, NFC এবং Wi-Fi কানেক্টিভিটি সহ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।

প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে মিড রেঞ্জে Galaxy A37 এবং Galaxy A57 ফোনদুটি ভালো অপশন হতে পারে। যারা 120Hz AMOLED ডিসপ্লে, Exynos প্রসেসর এবং 50MP ক্যামেরা সেটআপ সহ Samsung এর ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি সেরা অপশন হবে। যারা আগামী মাসের মধ্যে ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা এই ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here