আরও একবার ভারতের মার্কেটে গোটা বিশ্বে সবচেয়ে বেশি বিক্রিত জনপ্রিয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন Samsung Galaxy A51 এর দাম কমে গেছে। তবে এইবার কোম্পানি তাদের ‘গ্যালাক্সি এ’ সিরিজের A51 ফোনটির সঙ্গে সঙ্গে A71 এর দামও কমিয়ে দিয়েছে। এখন আগের থেকেও কম দামে ফোনদুটি অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মে সেল করা হবে। চলুন তবে জানা যাক প্রাইস কাটের পর ফোনদুটির নতুন দাম।
আরও পড়ুন: চাইনীজ ফোনকে টক্কর দেবে Google এর সস্তা Pixel 5s, লঞ্চের আগে দেখে নিন ডিজাইন
আমরা মোবাইল রিটেইল স্টোর থেকে ফোনদুটির প্রাইস কাটের কথা জানতে পেরেছি। কোম্পানির এই অ্যাডভান্স ফোনদুটি এই বছর শুরুর দিকে লঞ্চ করা হয়েছিল। এর মধ্যে থেকে Samsung Galaxy A51 ফোনটি কিছু দিন আগে গোটা বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোনের খেতাব জিতেছে।
নতুন দাম
কোম্পানির Samsung Galaxy A51 ফোনটির 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন অফলাইনে 23,999 টাকার বিনিময়ে কেনা যাচ্ছে। এছাড়া ফোনটির 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট মাত্র 25,999 টাকা দামে সেল করা হচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও ফোনটি একই দামে বেচা হচ্ছে।
আরও পড়ুন: সস্তা Moto E7 Plus এ থাকবে 5000mAh ব্যাটারী এবং 48MP ক্যামেরা, জেনে নিন দাম
একইভাবে Samsung Galaxy A71 ফোনটির 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট অফলাইনে 30,999 টাকা দামে সেল করা হচ্ছে। কোম্পানির ওয়েবসাইটে ফোনটি একই দামে লিস্টেড করা হয়েছে।
আর যে ফোনের দাম কমেছে
জিএসটি রেট বৃদ্ধি পাওয়ার পর অন্যান্য মোবাইল ফোন প্রস্ততকারী কোম্পানির মতোই স্যামসাংও তাদের ফোনের দাম বাড়িয়েছিল। কিন্তু অনেক দিন ধরেই কোম্পানি তাদের বিভিন্ন ফোনের দাম কমিয়ে আসছে। জিএসটি রেট বেড়ে যাওয়ার ফলে কোন ফোনের দাম কতটা বেড়েছিল জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: 17990 টাকা দামে লঞ্চ হল OPPO F17, এতে আছে 8 জিবি র্যাশ, কোয়াড ক্যামেরা ও 30 ওয়াটের বড় ব্যাটারী
জানিয়ে রাখি Samsung Galaxy A71 এবং Samsung Galaxy A51 ফোনদুটিতে কোম্পানি ইন্ডাস্ট্রি ফার্স্ট ইনোভেশন Quick Switch ফিচার যোগ করেছিল। এর সঙ্গে “On Device AI” যুক্ত Content Suggestion ফিচার প্রাইভেসিকে আরও সিকিওর করে তোলে। GenZ এবং Millennials বর্তমান সময়ে প্রতিদিনই প্রাইভেসি ইস্যুতে ভোগে এবং এই সমস্যার সমাধান করার জন্যই কোম্পানি Quick Switch এর মতো এক ইউনিক ফিচার লঞ্চ করেছে।
Samsung Galaxy A71 এর ফুল স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।
Samsung Galaxy A51 এর ফুল স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
