চাইনীজ ফোনকে টক্কর দেবে Google এর সস্তা Pixel 5s, লঞ্চের আগে দেখে নিন ডিজাইন

এই বছর আগস্ট মাসে গুগল তাদের পিক্সেল 4এ ফোনটি লঞ্চের সময় Pixel 5 এবং Pixel 4a 5G ফোনগুলি সম্পর্কে ঘোষণা করেছিল, যেগুলি এই বছরই শেষের দিকে লঞ্চ করা হতে পারে। তবে এই ফোনদুটি ভারতে নয় বরং আমেরিকাসহ অন‍্যান‍্য সেক্ষরে লঞ্চ করা হবে। Google Pixel 5s নামে এই ফোনটির কিছু ফোটো ইন্টারনেটে লিক হয়েছে এবং এই ফোটোগুলি দেখে মনে করা হচ্ছে কোম্পানি এই ফোনটি কম দামে লঞ্চ করবে।

আরও পড়ুন: 17990 টাকা দামে লঞ্চ হল OPPO F17, এতে আছে 8 জিবি র‍্যাশ, কোয়াড ক‍্যামেরা ও 30 ওয়াটের বড় ব‍্যাটারী

মেক্সিকান রেডিও পার্সোনালিটি @japonton টুইট করে Google Pixel 5s ফোনটির ফোটো শেয়ার করেছেন। এইসব ছবিতে ফোনটির ডিজাইন দেখা গেছে। ফোটোগুলিতে ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় পাঞ্চ হোল কাট‌আউট দেখানো হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় স্কোয়ার শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ এবং মাঝামাঝি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এছাড়া ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হবে। একটি ছবিতে ‘Pixel 5s’ নামটি দেখা গেছে যা থেকে মনে করা হচ্ছে এই ফোনটি Google Pixel 5s নামে লঞ্চ করা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এবিষয়ে কোনো পাকাপাকি তথ্য দেওয়া হয়নি।

Google Pixel 5

বেশ কিছু দিন আগে বেঞ্চমার্কিং লিস্টিঙে Google Pixel 5 ফোনটি দেখা গিয়েছিল। এই লিস্টিং অনুযায়ী এই ফোনটিতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765G 5G চিপসেট দেওয়া হবে। এছাড়া এতে 8 জিবি র‍্যাম থাকবে। তবে গত বছর কোম্পানি তাদের Google Pixel 4 এবং Pixel 4 XL ফোনদুটি স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। বেঞ্চমার্কিং লিস্টিং দেখে মনে করা হচ্ছে Google Pixel 5 ফোনটিতে প্রিমিয়াম হাইএন্ড স্পেসিফিকেশন দেওয়া হবে না। এখনও পর্যন্ত Google Pixel 5 এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে অনেক কিছুই জানা বাকি ।

আরও পড়ুন: মাত্র 7999 টাকা দামে লঞ্চ হবে Xiaomi Redmi 9i, ভারতে সেল শুরু 15 সেপ্টেম্বর থেকে

কিন্তু দুঃখের বিষয় হল Google Pixel 5 এবং Pixel 4a 5G ভারতে লঞ্চ করা হবে না। তাই ভারতীয়দের শুধুমাত্র Google Pixel 4a ফোনটির জন্য অপেক্ষা করতে হবে। বর্তমানে মনে করা হচ্ছে আগামী অক্টোবর মাসে ভারতে ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।

Google Pixel 4a

কোম্পানির Google Pixel 4a তে 5.81 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেট আছে। এই ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হয়েছে।

আরও পড়ুন: Jio Vs Airtel: 2GB ডেইলি ডেটা ও ফ্রি ভয়েস কলিংসহ কোন প্ল‍্যানটি বেস্ট?

ফোটোগ্রাফির জন্য Google Pixel 4a এর ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনের ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। এছাড়া Google Pixel 4a তে 4জি ভোএলটিই সাপোর্ট, এন‌এফসি, 3.5 এম‌এম জ‍্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,140 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এই ফোনটি জেট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here