দোকানগুলিতে সেজে উঠছে Samsung Galaxy A52s 5G ফোনের পোস্টার, জলদি শুরু হবে ভারতে সেল

Samsung এর বহু স্মার্টফোন চলতি দিনে টেক জগতের শিরোনামে ছেয়ে আছে আর এর মধ্যে একটি হলো Samsung Galaxy A52s 5G ফোন। এই ফোনটিকে গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছে কিন্তু বিগত দিনে যখন এই মোবাইল স‍্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইটের সাপোর্ট পেজে দেখা গেছে তাই গ‍্যালাক্সি এ52এস 5জি এর ভারতে লঞ্চ নিশ্চিত হয়ে গেছে। আবার এখন স‍্যামসাং এই ফোনের পোস্টার আর বিলবোর্ড‌ও দোকানে লাগানো শুরু করে দিয়েছে। অর্থাৎ স‍্যামসাং গ‍্যালাক্সি এ52এস 5জি ফোন খুব শীঘ্রই ভারতীয় মার্কেটে লঞ্চ হয়ে বিক্রি‌র জন্য উপলব্ধ হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইউরোপিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যাওয়া এই ফোনের ইন্ডিয়ান প্রাইস‌ও গ্লোবাল মার্কেটে প্রায় এক‌ই হতে চলেছে।

Samsung Galaxy A52s 5G এর স্পেসিফিকেশন্স

স‍্যামসাং গ‍্যালাক্সি এ52এস 5জি ফোনকে কোম্পানির পক্ষ থেকে 1080 × 2400 পিক্সেল রেজল্যুশন এর 6.5 ইঞ্চির ফুল‌এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লেতে লঞ্চ করা হবে যা 120হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। স‍্যামসাং নিজের ফোনটিকে অন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনিক যুক্ত করে বাজারে এনেছে। এই ফোনটি IP67 রেটেড যা এটিকে ওয়াটার এবং ডাস্ট প্রুফ তৈরি করে। আবার Samsung Galaxy A52s 5G ফোনের ডায়মেনশান 159.9 × 75.1 × 8.4 মিমি আর ওজন 189 গ্রাম।

Samsung Galaxy A52s 5G ফোনটিকে কোম্পানির পক্ষ থেকে অ্যান্ড্রয়েড 11 ওএস এ লঞ্চ করা হয়েছে যা স‍্যামসাং ওয়ান‌ইউআই 3 এর সাথে কাজ করে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরে‌র সাথে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 778জি চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 642এল জিপিইউ সাপোর্ট করে। গ্লোবাল মার্কেটে এই স‍্যামসাং ফোনটিকে 6GB RAM + 128GB Storage আর 8GB RAM + 257GB Storage এর সাথে এন্ট্রি নিয়েছে। দুটি ভেরিয়েন্টে স্টোরেজকে 1টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্রাফি সেগ্মেন্টে‌র কথা বললে স‍্যামসাং গ‍্যালাক্সি এ52এস 5জি ফোন কোয়াড রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে ওআইএস ফিচার আর এফ/1.8 অ্যাপার্চারের 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছিল। এর সাথেই এই ফোনটি এফ/2.2 অ্যাপার্চারের 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আর 5 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর সাপোর্ট করে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে থাকা হোলে এফ/2.2 অ্যাপার্চারের 32 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দেওয়া আছে।

Samsung Galaxy A52s 5G ফোনে Samsung Pay আর Samsung Knox এর সাথেই ডল্বি অ্যাটমোস সাপোর্ট আর স্টিরিও স্পীকার দেওয়া আছে। আবার ডুয়াল মোড 5জি এবং অন‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথেই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনটিকে 4,500এম‌এএইচের ব‍্যাটারী যুক্ত করা হয়েছে। ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য স‍্যামসাং নিজের নতুন মোবাইল‌কে 25 ওয়াট ফাস্ট চার্জিঙের সাথে বাজারে এনেছে।

Samsung Galaxy A52s 5G এর প্রাইস

স‍্যামসাং গ‍্যালাক্সি এ52এস 5জি ফোনটিকে ইউরোপিয়ান মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্ট যেখানে 6 জিবি র‍্যাম মেমোরির সাথে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে আবার আবার বড়ো ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম মেমোরির সাথে 256 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Samsung Galaxy A52s 5G ফোনের 6GB RAM + 128GB storage £410 (প্রায় 41,500 টাকা) দামে লঞ্চ হয়েছে। আবার 8GB RAM + 256GB ভেরিয়েন্টের প্রাইস এখনো সামনে আসেনি গ্লোবাল মার্কেটে এই ফোনটি 3 সেপ্টেম্বর থেকে Awesome Black, Awesome White, Awesome Violet আর Awesome Mint কালারে বিক্রি করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here