Highlights
- সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Samsung Galaxy A55।
- এই ফোনে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
- এতে Exynos 1480 প্রসেসর থাকবে বলে জানা গেছে।
স্যামসাঙ বাজারে তাদের এ সিরিজের নতুন ফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। খুব তাড়াতাড়ি এই ফোনটি Samsung Galaxy A55 নামে ভারত সহ গ্লোবাল মার্কেটে পেশ করা হতে পারে। এই ফোনটি আপাতত 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখান থেকে এই ফোনের ফাস্ট চার্জিং ফিচার সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে। আরও পড়ুন: জেনে নিন Samsung Galaxy A25 5G এর লঞ্চ ডেট, দাম এবং স্পেসিফিকেশন, লিক হল ডিটেইলস
Samsung Galaxy A55 এর 3C লিস্টিং
- 3C সার্টিফিকেশন সাইটে এই নতুন ফোনটি SM-A5560 মডেল নাম্বার সহ দেখা গেছে।
- লিস্টিং থেকে জানা গেছে Samsung Galaxy A55 ফোনে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
- এই ফোনের বক্সে চার্জিং অ্যাডপ্টার থাকবে না বলে জানা গেছে। এই কারণে ইউজাররা নিরাশ হতে পারে।
- এছাড়া এই প্ল্যাটফর্ম থেকে অন্য কোনো ডিটেইলস জানা যায়নি।
- তবে সার্টিফিকেশন সাইটে দেখার পর কনফার্ম যে খুব তাড়াতাড়ি Samsung Galaxy A55 সম্পর্কে অফিসিয়াল ঘোষণা করা হবে।
Samsung Galaxy A55 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Samsung Galaxy A55 ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.4 ইঞ্চির এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে।
- প্রসেসর: এর আগে লিক থেকে জানা গিয়েছিল এই ফোনে Exynos 1480 প্রসেসর দেওয়া হতে পারে। সুন্দর গ্রাফিক্সের জন্য এতে Xclipse 530 জিপিইউ যোগ করা হতে পারে।
- স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 8GB RAM + 256GB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।
- ক্যামেরা: এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে বলে জানা গেছে। একইভাবে এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
- ব্যাটারি: এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
- ওএস: Samsung Galaxy A55 ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










