Home খবর প্রকাশ্যে এল Samsung Galaxy A56 স্মার্টফোনের ডিটেইলস, জেনে নিন বিস্তারিত

প্রকাশ্যে এল Samsung Galaxy A56 স্মার্টফোনের ডিটেইলস, জেনে নিন বিস্তারিত

আগামী কয়েক মাসের মধ্যে স্যামসাঙ তাদের এ-সিরিজের পরিধি বাড়াতে চলেছে। এই সিরিজের অধীনে Samsung Galaxy A56 5G স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু লিকের মাধ্যমে এই ফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। কোম্পানির আপকামিং ফোনটিতে কাজ চলছে বলে শোনা যাচ্ছে। এই ফোনটির নেটওয়ার্ক টেস্টিং করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A56 5G স্মার্টফোনটির সম্প্রতি লিক হওয়া তথ্য সম্পর্কে।

Samsung Galaxy A56 এর ডিটেইলস (লিক)

Samsung Galaxy A56 এর লঞ্চ টাইমলাইন (লিক)

লিক অনুযায়ী আগেই Galaxy A56 স্মার্টফোনটির নেটওয়ার্ক পরীক্ষা করা হয়ে গেছে। এই হিসেবে ফোনটি অফিসিয়ালিভাবে 2025 প্রথম কোয়ার্টারে পেশ করা হতে পারে। অর্থাৎ মার্চ মাসের মধ্যে এই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy A56 এর স্পেসিফিকেশন (লিক)

Samsung Galaxy A56 ফোনটিতে শক্তিশালী প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। এটি সম্ভবত Exynos 1580 চিপসেট হতে পারে। এই চিপসেট গীকবেঞ্চ সাইটে আগেই দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী এই চিপসেট Snapdragon 888 প্রসেসরের সমান স্কোর পেয়ে বলে জানা গেছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Xclipse 540 GPU থাকতে পারে। পরবর্তী সময়ে এই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy A55 5G এর স্পেসিফিকেশন