মার্চ মাসে স্যামসাঙ ভারতে তাদের Samsung Galaxy A56 5G ফোনটি লঞ্চ করেছিল। এই মিড বাজেট রেঞ্জে প্রিমিয়াম ফোনটির প্রাথমিক দাম 38,999 টাকা রাখা হয়েছিল। এবার কোম্পানি ফোনটির আপগ্রেড ভার্সন অর্থাৎ Samsung Galaxy A57 ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই ফোনটি লঞ্চ করা হতে পারে। কোম্পানির টেস্ট সার্ভারে আপকামিং স্যামসাঙ ফোনটি দেখা গেছে। নিচে Samsung Galaxy A57 ফোনের সম্পর্কে বিস্তারিত জানানো হল।
Koram_Akhilesh নামের ইউজারের এক্স হ্যান্ডেলের মাধ্যমে Samsung Galaxy A57 ফোনের তথ্য জানা গেছে। এই ইউজারের বক্তব্য অনুযায়ী আপকামিং Samsung Galaxy A57 ফোনটি A576B মডেল নাম্বার সহ দেখা গেছে। স্যামসাঙের টেস্ট সার্ভারের ইন্টারনাল ফার্মওয়্যারেও একই মডেল নাম্বার সহ ফোনটি স্পট করা গেছে। এক্স ইউজাররা স্ক্রিনশট শেয়ার করে Samsung Galaxy A57 ফোনের ফাস্ট ইন্টারনাল A576BXXU0AYJ7/A576BOXM0AYJ7/A576BXXU0AYJ7 বিল্ট নাম্বার সম্পর্কে জানিয়েছে। যদিও এইগুলি টেকনিকল ডিটেইলস, তবে সবচেয়ে বড় কথা হল শীঘ্রই Galaxy A57 ফোনটি লঞ্চ করা হবে।
Samsung’s next A-series phone — Galaxy A57 (A576B) — has been spotted on Samsung’s test server! 👀
First internal build:
A576BXXU0AYJ7/A576BOXM0AYJ7/A576BXXU0AYJ7#Samsung #GalaxyA57 #GalaxyAseries pic.twitter.com/1ImkhnYzkd— Akhilesh Kumar (@Koram_Akhilesh) October 31, 2025
এখনও পর্যন্ত Galaxy A57 ফোনের খুব বেশি লিক ডিটেইলস জানা যায়নি। তবে এই ফোনটি S5E8865 মডেল নাম্বারের এক্সনোস চিপসেট সহ পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এই প্রসেসর বাজারে Exynos 1680 নামে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি Galaxy A56 5G ফোনটি 2.9GHz ক্লক স্পীডযুক্ত Exynos 1580 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য ফোনটিতে AMD Xclipse 540 GPU দেওয়া হয়েছিল।
Samsung তাদের ফোন দীর্ঘমেয়াদী ওএস এবং সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করেছে। একই ধাঁরা বজায় রেখে Galaxy A57 5G ফোনটিও লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে এই ফোনটি Android 16 সহ পেশ করা হবে। কোম্পানির এই ফোনটিতে 6 জেনারেশন ওএস আপডেট দেওয়া হতে পারে। অর্থাৎ Galaxy A57 5G ফোনটি Android 22 পর্যন্ত প্রস্তুত থাকতে পারে। একইভাবে ফোনটিতে 6 বছরের সিকিউরিটি আপডেট যোগ করা হতে পারে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A56 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর, f/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।
Samsung Galaxy A56 5G ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি-ও HDR ডিসপ্লে দেওয়া হয়েছে। এই সুপার AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন,120Hz রিফ্রেশ রেট এবং 1900 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gorilla Glass Victus+ প্রোটেকশন যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A56 5G ফোনটিতে 5,000mAh ব্যাটারি রয়েছে এবং চার্জিঙের জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। Galaxy A57 ফোনটির ক্ষেত্রে আরও অ্যাডভান্স ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ ফোনই বড় ব্যাটারি ক্যাপাসিটি সহ লঞ্চ করা হচ্ছে, তাই Galaxy A57 ফোনটিতে কমপক্ষে 6000mAh ব্যাটারি দেওয়া উচিৎ।











