লঞ্চের আগেই লিক হল Samsung Galaxy A57 এবং Galaxy A37 স্মার্টফোনের দাম, ভারতে বাড়তে পারে দাম

স্যামসাঙের আপকামিং মিড রেঞ্জ Galaxy A-সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। এবার এই সিরিজের দামের ক্ষেত্রে বড় পরিবর্তন হবে বলে জানানো হয়েছে। সম্প্রতি ইউরোপের রিটেইল লিস্টিঙে Samsung Galaxy A57 এবং Samsung Galaxy A37 স্মার্টফোনদুটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের সম্ভাব্যও দাম জানা গেছে। প্রকাশ্যে আসা লিক সঠিক হলে, স্যামসাঙ ফোনটির দাম প্রায় €60 পর্যন্ত বাড়ানো হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A57 এবং Samsung Galaxy A37 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার সুধাংশু অম্ভোরে সোশ্যাল মিডিয়া সাইটে আপকামিং ফোনগুলির তথ্য শেয়ার করেছন। নিচে দেওয়া পোস্টের মাধ্যমে দেখানো হয়েছে Galaxy A37 ফোনটির 6GB + 128GB ভেরিয়েন্টের দাম €439 অর্থাৎ প্রায় 46,000 টাকা রাখা হতে পারে। তবে 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট €539 অর্থাৎ প্রায় 57,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে Galaxy A57 ফোনটির 8GB + 128GB ভেরিয়েন্টের দাম €539 অর্থাৎ প্রায় 57,000 টাকা এবং 8GB + 256GB ভেরিয়েন্টের দাম €609 অর্থাৎ প্রায় 64,000 টাকা হতে পারে। ভারতীয় বাজারে ট্যাক্স, ইমপোর্ট ডিউটি এবং লোকাল অ্যাসেম্বলির ওপর নির্ভর করে দাম কিছুটা কম বা বেশি হতে পারে।


বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে Samsung Galaxy A57 এবং Samsung Galaxy A37 ফোনদুটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙে Galaxy A37 ফোনটি SM-A376B মডেল নাম্বার সহ দেখা গেছে। বেঞ্চমার্ক সাইটে সিঙ্গেল-কোর টেস্টে 1138 এবং মাল্টি-কোর টেস্টে 3450 স্কোর পেয়েছে। লিস্টিঙের মাধ্যমে Exynos 1480 প্রসেসর এবং 8GB RAM সম্পর্কেও জানা গেছে। তবে এতে 6GB RAM ভেরিয়েন্ট থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy A57 ফোনটি SM-A576B মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এটি সিঙ্গেল-কোর টেস্টে 1385 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 4469 স্কোর পেয়েছে। এতে Exynos 1680 প্রসেসর এবং স্ট্যান্ডার্ড হিসাবে 8GB RAM দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ কাজ করবে বলে জানা গেছে।

Galaxy A37 ফোনটিতে Exynos 1480 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এতে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স থাকতে পারে। একইসঙ্গে ফোনটিতে 5,000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী Android 16 বেস্ড One UI 8.5 সহ লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy A57 ফোনটিতে নতুন Exynos 1680 প্রসেসর, 6.6 ইঞ্চির AMOLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট, 5,000mAh ব্যাটারি, 45W চার্জিং, IP67 ওয়াটার রেজিস্টেন্স এবং স্টিরিও স্পিকারের মতো ফিচার দেওয়া হতে পারে। ফলে আপকামিং ফোনটি কিছুটা প্রিমিয়াম হয়ে উঠবে।

যারা কম বাজেট রেঞ্জে ব্র্যান্ড ভ্যালু, ভালো ক্যামেরা কয়ালিটি এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট চাইছেন, তাদের জন্য Galaxy A37 ফোনটি ভালো অপশন হবে। অন্যদিকে যেঁসব ইউজাররা প্রিমিয়াম ডিজাইন, অসাধারণ পারফরমেন্স এবং IP রেটিং সহ ফোন খুঁজছেন, সেইসব ইউজারদের জন্য Galaxy A57 ফোনটি দারুণ অপশন হবে।

ভারতের বাজারে এই স্মার্টফোনগগুলি আপকামিং OnePlus Nord সিরিজ, Redmi Note 15 Pro এবং Oppo K13 Turbo 5G ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে অফিসিয়াল দাম প্রকাশ্যে আসার পরই আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব।

ভবিষ্যতে যারা নতুন স্যামসাঙ ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Galaxy A57 এবং A37 ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা এই বিষয়ে নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here