ভারতীয় বাজারে লঞ্চ হল কম দামের Samsung Galaxy F06 5G স্মার্টফোন, পাওয়া যাবে 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সহ 6GB RAM এর ক্ষমতা

স্যামসাঙ ভারতীয় বাজারে তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে ‘এফ’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে কম দামে Samsung Galaxy F06 5G স্মার্টফোনটি ভারতে পেশ করা হয়েছে। এই 10 হাজার টাকা বাজেট রেঞ্জের ফোনটিতে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 6GB RAM এবং Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে।

Samsung Galaxy F06 5G এর দাম

  • 4GB RAM + 128GB স্টোরেজ – 9,999 টাকা
  • 6GB RAM + 128GB স্টোরেজ – 11,499 টাকা

ভারতে Samsung Galaxy F06 5G ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ভ্যানিলা মডেলের 4GB RAM ভেরিয়েন্টের 9,999 টাকা এবং 6GB RAM ভেরিয়েন্টের 11,499 টাকা দাম রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে লঞ্চ অফার হিসেবে Galaxy F06 5G ফোনটিতে 500 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড়ের পর ফোনটির দাম 9,499 টাকা এবং 10,999 টাকা হবে। এই স্যামসাঙ 5জি ফোনটি Bahama Blue এবং Lit Violet মতো কালার অপশনে সেল করা হবে।

Samsung Galaxy F06 5G এর স্পেসিফিকেশন

  • 6.74″ HD+ Display
  • MediaTek Dimensity 6300
  • 6GB RAM + 128GB Storage
  • 50MP Dual Back Camera
  • 8MP Front Camera
  • 25W 5,000mAh Battery

ডিসপ্লে

Samsung Galaxy F06 5G ফোনটিতে 6.74 ইঞ্চির এইচডি+ স্ক্রিন সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 900নিটস ব্রাইটনেস এবং ওয়াটারড্রপ নচ সাপোর্ট করে। বর্তমানে বেশিরভাগ ফোনেই পাঞ্চ-হোল স্টাইল সহ পেশ করা হয়, তাই এখানে তাঁর খামতি দেখা যাচ্ছে।

প্রসেসর

Samsung Galaxy F06 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে 4 জেনারেশন ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপগ্রেড রয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি AnTuTU টেস্টে 4 লক্ষ্য বেশি স্কোর পেয়েছে।

স্টোরেজ

ভারতীয় বাজারে Samsung Galaxy F06 5G ফোনটি 4GB এবং 6GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, ফলে 4GB ভার্চুয়াল RAM এবং 6GB ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 8GB এবং 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। ফোনটিতে 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য স্যামসাঙ ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ লাইট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এইভাবে সেলফি এবং ভিডিওর জন্য Galaxy F06 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য এই বাজেট রেঞ্জের ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি 25 ওয়াট চার্জার বক্সে থাকবে না এবং এটি আলাদা করে কিনতে হবে।

অন্যান্য ফিচার

ভারতীয় ইউজারদের জন্য Samsung Galaxy F06 5G ফোনটিতে 12 5G Bands রয়েছে, ফলে গ্রাহকরা Jio ও Airtel এবং Vi মতো নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন। অন্য ফোনের ডেটা ট্রান্সফার করার জন্য ফোনটিতে Quick Share ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে আনলকিং ও সিকিউরিটির জন্য ফোনের সাইড ফ্রেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here