Home খবর Samsung Galaxy F22 ভারতে হবে এই দিনে লঞ্চ, Flipkart লিস্টিং থেকে স্পেসিফিকেশন্স আর ডিজাইন জানা গেলো

Samsung Galaxy F22 ভারতে হবে এই দিনে লঞ্চ, Flipkart লিস্টিং থেকে স্পেসিফিকেশন্স আর ডিজাইন জানা গেলো

Samsung ভারতে Galaxy-F সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি করছে। স‍্যামসাং নিশ্চিত রূপে জানিয়েছে যে তারা ভারতে Galaxy F22 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এটি Samsungএর F-Series এর এই বছরের লঞ্চ হতে চলা চতুর্থ স্মার্টফোন। এর আগে কোম্পানি Galaxy F62, F12 আর F02s এর লঞ্চ করেছে। স‍্যামসাং এর এই স্মার্টফোন বিক্রির জন্য Flipkart এ উপলব্ধ হবে। Samsung কন্ফর্ম করেছে যে এই স্মার্টফোনটিকে ভারতে 6 জুলাই লঞ্চ করা হবে। এর সাথেই কোম্পানি এই স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন্স‌ও জানিয়েছে। আশা করা যাচ্ছে যে স‍্যামসাং এর এই স্মার্টফোন 15,000 টাকা দামে পেশ করা হবে।

Samsung Galaxy F22 কবে হবে লঞ্চ?

Samsung Galaxy F22 এর ইন্ডিয়া লঞ্চ কোম্পানি কন্ফর্ম করে দিয়েছে। Samsung এর এই লেটেস্ট স্মার্টফোন 6 জুলাই লঞ্চ হবে। এই স্মার্টফোনের লঞ্চ ডেটের সাথে কোম্পানি কিছু স্পেসিফিকেন্স‌ও রিভিল করেছে। অনলাইন শপিং ওয়েবসাইট Flipkart এ এই স্মার্টফোনের জন্য বানানো মাইক্রোসাইটে বলা হয়েছে যে এই ফোনে শক্তিশালী 6,000mAh এর ব‍্যাটারী দেওয়া হবে। আপাতত চার্জিং সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি, কিন্তু আশা করা হচ্ছে যে স‍্যামসাং এর এই ফোনটিকে 15W ফাস্ট চার্জের সাথে পেশ করা যেতে পারে।

Samsung Galaxy F22 এর বৈশিষ্ট্য

Flipkart এ বানানো মাইক্রোসাইটে বলা হয়েছে যে Samsung Galaxy F22 স্মার্টফোনে 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। এই ফোনে সেল্ফির জন্য ওয়াটারড্রপ নচ আর একটু মোটা চিন বেজল দেওয়া আছে। এই ফোনের ব‍্যাকে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে, যার প্রাইমারি ক‍্যামেরা 48 মেগাপিক্সেলের। আপাতত ক‍্যামেরা সেন্সর সম্পর্কে বেশি তথ্য পাওয়া যায়নি। কিন্তু আশা করা যাচ্ছে যে এতে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর অন্য দুটি ক‍্যামেরা সেন্সর 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আর ম‍্যাক্রো সেন্সর থাকবে।

Samsung এই স্মার্টফোনের লঞ্চের সাথেই অফিসিয়ালি এর চিপসেটের তথ্য শেয়ার করবে। অথচ Google Play Console এর ওয়েবসাইটে স‍্যামসাং এর এই স্মার্টফোন‌কে MediaTek Helio G80 SoC এর সাথে 4GB এর RAM এর সাথে স্পপট করা গেছে। স‍্যামসাং এর এই স্মার্টফোন‌টি Android 11 এ আধারিত OneUI 3.0 এ রান করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন