সস্তায় কেনা যাবে 50MP ক‍্যামেরা এবং Snaodragon 750 প্রসেসর যুক্ত SAMSUNG Galaxy F23 5G স্মার্টফোন

অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম Flipkart-এ চলতিদিনে ইলেকট্রনিক শপিং ডে’স সেল চলছে। এই সেল চলাকালীন ফ্লিপকার্টে অসাধারণ ডিসকাউন্টের সাথে স্মার্টফোন কেনা যাবে। আপনি‌ও যদি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন এবং আপনার বাজেট 13 হাজার টাকা হয়ে থাকলে Samsung Galaxy F23 5G স্মার্টফোন‌টি আপনার জন্য বেস্ট অপশন। এই স্মার্টফোন‌টির হাইলাইটেড স্পেসিফিকেশনের কথা বলা হলে, এই ফোনে কোয়ালকমের Snapdragon 750 প্রসেসর দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনে 5,000mAh ব‍্যাটারি এবং 50MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই আর্টিকেলে স‍্যামসাঙের বাজেট 5G স্মার্টফোনে উপলব্ধ ফ্লিপকার্টে‌র অফার, স্পেসিফিকেশন এফ ফিচার সম্পর্কে ডিটেইলসে জানানো হবে।

SAMSUNG Galaxy F23 5G : অফার

SAMSUNG Galaxy F23 5G স্মার্টফোন‌টিকে ফ্লিপকার্টে 13,999 টাকার প্রারম্ভিক দামে লিস্টেড করা হয়েছে। স‍্যামসাঙের এই স্মার্টফোনে SBI-এর ক্রেডিট কার্ডে অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনে‌র ফুল পেমেন্টে 750 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার এই ফোনটিকে EMI-এ কিনলে 1,500 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এর সাথেই ফ্লিপকার্ট Axis Bank-এর কার্ডে 5 শতাংশ ডিসকাউন্ট প্রদান করছে।

SAMSUNG Galaxy F23 5G স্মার্টফোনটিকে ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টটিকে 4GB র‍্যাম সহ 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এর সাথেই ফোনটির 6GB ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। এই দুটি ভেরিয়েন্টকেই এখন এসবিআই কার্ডের মাধ্যমে সস্তা‌য় কেনা যাবে।

Samsung Galaxy F23 5G-এর স্পেসিফিকেশন

  • 6.6-ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট
  • Qualcomm Snapdragon 750G প্রসেসর
  • 6GB পর্যন্ত র‍্যাম, 128GB স্টোরেজ
  • 50MP + 8MP + 2MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা
  • 13MP সেল্ফি ক‍্যামেরা
  • 5,000mAh ব‍্যাটারি, 25W ফাস্ট চার্জিং

Samsung Galaxy F23 স্মার্টফোনে 6.6-ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লেটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে, এর সাথেই ডিসপ্লেটি‌কে Corning Gorilla Glass-এর মাধ্যমে প্রোটেকশন দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনে ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। এই ফোনটিকে কোয়ালকমের Snapdragon 750G প্রসেসর এবং Adreno 619 GPU-এর সাথে পেশ করা হয়েছে। স‍্যামসাঙের এই ফোনটি Android 12 আধারিত কোম্পানির কাস্টম ইউজার ইন্টারফেস OneUI 4.1-এ রান করে।

Samsung Galaxy F23 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক‍্যামেরা 50MP, এর সাথে 8MP-এর আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP-এর ম‍্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। স‍্যামসাঙের এই ফোনটি 13MP-এর সেল্ফি ক‍্যামেরা সাপোর্ট করে।

Samsung Galaxy F23 স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে। এর সাথেই ফোনটি Dolby Atmos এবং Samsung Pay সাপোর্ট করে। কানেক্টিভিটি‌র জন্য এই ফোনে 5G, 4G LTE, dual-band Wi-Fi, Bluetooth 5.0, GPS এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। স‍্যামসাঙের এই ফোনটি 5,000mAh ব‍্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here