Home খবর সারপ্রাইজ দিতে চলেছে Samsung, 29 সেপ্টেম্বর লঞ্চ করতে পারে নতুন Samsung Galaxy F42 স্মার্টফোন

সারপ্রাইজ দিতে চলেছে Samsung, 29 সেপ্টেম্বর লঞ্চ করতে পারে নতুন Samsung Galaxy F42 স্মার্টফোন

Samsung ইতিমধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 28 সেপ্টেম্বর কোম্পানি ভারতে তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের Samsung Galaxy M52 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এবার স‍্যামসাং সম্পর্কে আরও একটি আকর্ষণীয় খবর পাওয়া গেছে। শোনা যাচ্ছে Samsung Galaxy M52 5G ফোনটি লঞ্চের পরের দিন অর্থাৎ 29 সেপ্টেম্বর কোম্পানি Samsung Galaxy F42 নামে ‘গ‍্যালাক্সি এফ’ সিরিজের একটি স্মার্টফোন ভারতে লঞ্চ করতে পারে।

Samsung Galaxy F42 ফোনটির লঞ্চ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি, তবে আমরা খবর পেয়েছি আগামী 29 সেপ্টেম্বর এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি।শপিং সাইট Flipkart এ ‘Big Billion Days sale’ এর আয়োজন করা হচ্ছে এবং এই সেল চলাকালীন 29 সেপ্টেম্বর এই ফোনটি মার্কেটে আনা হতে পারে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি কোম্পানির পক্ষ থেকে ফোনটির লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানিয়ে দেওয়া হবে।

Samsung Galaxy F42 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা স‍্যামসাং গ‍্যালাক্সি ওয়াইড5 ফোনটির‌ই রিব্র‍্যান্ডেড ভার্সন হিসেবে Samsung Galaxy F42 ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে এবং ফলে ফোনদুটির স্পেসিফিকেশন‌ও এক‌ইরকম হতে পারে। Samsung Galaxy Wide5 ফোনটি 6.6 ইঞ্চির Full HD+ TFT ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 ওএসযুক্ত ওয়ান ইউআইয়ের সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেটে রান করে। গ্লোবাল মার্কেটে ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজযুক্ত একটি ভেরিয়েন্টে সেল করা হয়।

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy Wide5 ফোনটিতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারি আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন