দক্ষিণ কোরিয়ার বিখ্যাত টেক কোম্পানি Samsung কিছু দিন আগে ভারত সহ গ্লোবাল মার্কেটে তাদের ফ্ল্যাগশিপ Galaxy S24 সিরিজ পেশ করেছিল। লিক রিপোর্ট অনুযায়ী কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতের বাজারে তাদের নতুন ফোন লঞ্চের পরিকল্পনা করছে। কোম্পানির এই আপকামিং ফোনটি Galaxy F55 5G নামে ভারতে লঞ্চ করা হতে পারে এবং এই ফোনটি BIS India ওয়েবসাইটে SM-E556B মডেল নাম্বার সহ দেখা গেছে। Galaxy F55 5G ছাড়াও Galaxy M55 5G এবং Galaxy C55 5G ফোনও লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি।
ভারতে লঞ্চ হবে Samsung Galaxy F55 5G
আগেই বলা হয়ে হয়েছে আপকামিং Galaxy F55 5G এর লঞ্চ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে লিক এবং লিস্টিং অনুযায়ী এই ফোনটি খুব তাড়াতাড়ি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি ভারতের মার্কেটে উপস্থিত Galaxy F54 5G এর আপগ্রেডেড ভার্সন হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে।
Samsung Galaxy F55 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- লঞ্চের আগেই এই ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন পর্যন্ত সামনে আসতে শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.7 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে।
- এই ফোনে Adreno 644 গ্রাফিক্স কার্ড দেওয়া হবে। এই ফোনে পারফরমেন্সের জন্য স্ন্যাপড্রাগন 7 জেন 1 Soc যোগ করা হবে।
- এতে 256জিবি স্টোরেজ এবং পাওয়ার ব্যাকআপের জন্য বড় ব্যাটারি থাকতে পারে।
- ফটোগ্রাফির জন্য এই ফোনে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 8MP এবং 2MP ক্যামেরা সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।









