91মোবাইলস কিছু দিন আগে খবর দিয়েছিল স্যামসাং গ্যালাক্সি সিরিজের সস্তা স্মার্টফোন গ্যালাক্সি জে4 লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটি সমস্ত রিটেইল স্টোরে পেশ করা হয়েছে। মহেশ টেলিকমের টুইটার হ্যান্ডেল থেকে বলা হয়েছে স্যামসাং গ্যালাক্সি জে4 ভারতীয় অফলাইন স্মার্টফোন বাজারে লঞ্চ হয়ে গেছে। ভারতে 9,990 টাকা দামে ফোনটি লঞ্চ হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি জে4 1280 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 5.5 ইঞ্চির এইচডি সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড অরিও ভার্সনের সঙ্গে 1.4 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর এবং এক্সনোস 7570 চিপসেটে রান করে। গ্রাফিক্সের জন্য এতে মালী-টি720 জিপিইউ আছে।
কোম্পানি এতে 2 জিবি র্যাম মেমরি দিয়েছে। এতে 16 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে। ফোটোগ্রাফির জন্য এতে এলইডি ফ্ল্যাশসহ এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা আছে। এবং সেলফির জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। ফ্রন্ট প্যানেলেও এলইডি ফ্ল্যাশ আছে।
স্যামসাং গ্যালাক্সি জে4 4জি ভোলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। সবরকম বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে 3,000 এমএএইচ ব্যাটারী আছে। রিপোর্ট অনুসারে ফোনটি 9,999 টাকার বিনিময়ে অফলাইন স্টোর থেকে কেনা যাবে।










