দীর্ঘদিন ধরে সমালোচিত হওয়ার পর এবার হয়ত সত্যিই ভারতে Samsung Galaxy M02 লঞ্চ হতে চলেছে। বিগত সময়ে ফোনটি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে লিস্টেড হতে দেখা গেছে এবং সেখান থেকে ফোনটির কিছু কিছু ডিটেইলস পর্যন্ত জানা গেছে। কিন্তু এবার কোম্পানি তাদের স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে Samsung Galaxy M02 ফোনটি লিস্টেড করে দিয়েছে যার ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই এই ফোনটি দেশের মার্কেটে পেশ করা হবে।
আরও পড়ুন: লো বাজেটে লঞ্চ হল Nokia 2.4 স্মার্টফোন, প্রতিযোগিতার মুখে Realme-Xiaomi এর মতো চাইনিজ কোম্পানি
আসলে স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে Samsung Galaxy M02 ফোনটির সাপোর্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এখানে ফোনটি SM-M025F মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে। সার্টিফিকেশন সাইটেও ফোনটি এই একই মডেল নাম্বারের সঙ্গে সার্টিফাইড করা হয়েছিল। কোম্পানি এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ্য জানায়নি। তবে সাপোর্ট পেজ সামনে আসায় মনে করা হচ্ছে এবার এই ফোনটির জন্য গ্ৰাহকদের অপেক্ষা শেষ হতে চলেছে।
Samsung Galaxy A02s
কয়েক দিন আগে পেশ করা Samsung Galaxy A02s ফোনটি 720 × 1500 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ টিএফটি ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরে কাজ করে। কোম্পানি Samsung Galaxy A02s এর চিপসেট সম্পর্কে জানায়নি, তবে মনে করা হচ্ছে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 চিপসেটের সঙ্গে সেল করা হবে। আন্তর্জাতিক মার্কেটে ফোনটি 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরিসহ পেশ করা হয়েছে।
আরও পড়ুন: Reliance Jio, Airtel ও BSNL সহ কয়েকটি কোম্পানির নামে 35 কোটি টাকার জরিমানা, জেনে নিন ঘটনা
ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A02s এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলেরই ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A02s এর ফ্রন্ট প্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।
Samsung Galaxy A02s একটি 4জি ভোএলটিই ও অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এই ফোনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A02s এ 15 ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত 5,000 এমএএইচের ব্যাটারী আছে। আগামী দিনে স্যামসাঙের এই ফোনটি Black ও White কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
