TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া গ্ৰাহকদের ফেক এসএমএস পাঠানোর অপরাধে টেলিকম কোম্পানিগুলিকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হয়েছে। ট্রাইয়ের পক্ষ থেকে সবকটি কোম্পানি মিলিয়ে মোট 35 কোটি টাকার ফাইন ঘোষণা করা হয়েছে। এই লিস্টে BSNL, Reliance Jio, Airtel, VI অর্থাৎ Vodafone Idea, MTNL, Tata Teleservices, Videocon ও Quadrant Teleservices মোট আটটি কোম্পানির নাম আছে।
আরও পড়ুন: মাত্র 7,990 টাকা দামে লঞ্চ হল 4,030mAh ব্যাটারী ও 13MP ক্যামেরাসহ Vivo Y1s
এই সবকটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে কোম্পানিগুলি তাদের যেসব ইউজার ফোনে ডিজিটাল পেমেন্টের জন্য বিভিন্ন ওয়ালেট অ্যাপ ব্যবহার করে তাদের ডিটেইলস সাইবার ক্রিমিনালদের ব্যবহার করার পারমিশন দিয়েছে। এই ডিটেইলস ব্যবহার করে ইউজারদের ফোন নাম্বারে এক শ্রেণীর ইন্টারনেটে জোচ্চুরি করে বেড়ানো মানুষ ফেক এসএমএস পাঠানো শুরু করে দিয়েছে যা এক শ্রেণীর সাইবার অপরাধের অন্তর্গত। ট্রাইয়ের বক্তব্য অনুযায়ী কোম্পানিগুলি টেলিকম কমার্শিয়াল কমিউনিকেশন কাস্টমার প্রেফারেন্স রেগুলেশন ভঙ্গ করেছে।
এই লিস্টের আটটি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি জরিমানা BSNL এর নামে জারি করা হয়েছে। দেশের সরকারি টেলিকম কোম্পানিকে 30.1 কোটি টাকা ফাইন করা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ফাইন করার আগে ট্রাইয়ের পক্ষ থেকে বিএসএনএলকে শো কজ নোটিশ পাঠানো হয়, তবে তার কোনো জবাব কোম্পানির পক্ষ থেকে আসেনি। এছাড়াও বিএসএনএল ট্রাইকে পারফরম্যান্স মনিটরিং রিপোর্ট দেখাতে ব্যার্থ হয়।
আরও পড়ুন: চীনের ওপর ভারতের আরও এক ‘ডিজিটাল’ স্ট্রাইক, ব্যানড হল আরও 43টি ‘চাইনিজ’ অ্যাপ, দেখে নিন লিস্ট
কোন কোম্পানির নামে কত টাকার জরিমানা?
বিএসএনএলের পর ফেক এসএমএস পাঠানোর অপরাধে সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে Vodafone Idea কে। কোম্পানির নামে 1.82 কোটি টাকা ফাইন করা হয়েছে। তৃতীয় স্থানে থাকা Quadrant Teleservices কে 1.41 কোটি টাকা ফাইন দিতে হবে। একইভাবে এয়ারটেল রয়েছে চতুর্থ স্থানে এবং কোম্পানিকে 1.33 কোটি টাকা জরিমানা দিতে হবে। আরও পরে রয়েছে রিলায়েন্স জিও, এমটিএনএলসহ অন্যান্য কোম্পানির নাম।
মূল ঘটনা
এই ফেক এসএমএস ও স্প্যাম কল কোনো দু-এক দিনের ঘটনা নয়। গত সেপ্টেম্বর মাসে এই ধরনের ফেক এসএমএস পাঠানো ও স্প্যাম কল করার অপরাধে দিল্লি হাইকোর্ট টেলিকম কোম্পানিগুলির বিরুদ্ধে ট্রাইকে কড়া পদক্ষেপ নেওয়ার আদেশ দেয়। ট্রাইয়ের বক্তব্য অনুযায়ী টেলিকম কোম্পানিগুলি তাদের নেটওয়ার্ক থেকে যাওয়া এসএমএস ঠিক করে মনিটর করেনি এবং এই ভুলের মাশুল গুনতে হয়েছে সাধারণ মানুষকে। মনিটরিংয়ের ভুলের জন্য গ্ৰাহকদের ফেক এসএমএস ও স্প্যাম কল সংক্রান্ত সমস্যায় পড়তে হয়েছে। তবে উল্লেখ্য ট্রাইয়ের এই সিদ্ধান্তের ফলে পেটিএমের মতো ডিজিটাল পেমেন্ট কোম্পানিগুলি যথেষ্টসুবিধা পাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











