এখন আরও সস্তা 5000mAh ব‍্যাটারীযুক্ত Samsung Galaxy M11, জেনে নিন নতুন দাম

স‍্যামসাং আজ তাদের ভারতীয় ফ‍্যানদের জন্য Samsung Galaxy M11 এর দাম কমিয়ে দিয়েছে। এই ফোনটি কোম্পানি গত বছর জুন মাসে লঞ্চ করেছিল। দুটি ভেরিয়েন্টে পেশ করা এই ফোনের দাম কোম্পানি 2020 তেও কমিয়েছে। চলুন জেনে নেওয়া যাক পাঞ্চ হোল ডিসপ্লে, 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপযুক্ত Samsung Galaxy M11 এর নতুন দাম।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Nokia 5.4, স্পেসিফিকেশনের ক্ষমতায় প্রতিযোগিতায় ফেলবে চাইনিজ ব্র‍্যান্ডগুলিকে

1,000 টাকা কমল দাম

আমরা Samsung Galaxy M11 এর প্রাইস কাটের কথা এক্সক্লুসিভ অফলাইন রিটেইলারদের থেকে জানতে পেরেছি। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি এবার শুধুমাত্র ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমিয়েছে। এছাড়া Samsung Galaxy M11 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট আগের পুরোনো দামেই সেল করা হচ্ছে। 

নতুন দাম

Samsung Galaxy M11 ফোনটি 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। ভেরিয়েন্টদুটি যথাক্রমে 10,499 টাকা এবং 11,999 টাকা দামে সেল করা হত। এখন ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমানোর ফলে ফোনটির দাম 10,999 টাকা হয়ে গেছে। তবে ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট আগের দামেই সেল করা হচ্ছে।

আরও পড়ুন: Xiaomi ও Realme কে টক্কর দিতে এল Nokia 3.4 স্মার্টফোন, মাত্র 11,999 টাকা দামে হল লঞ্চ

Samsung Galaxy M110

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Samsung Galaxy M11 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 1560 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ও ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি ওয়ান‌ইউআই 2.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 4450 চিপসেট দেওয়া হয়েছে। Samsung Galaxy M11 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M11 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চাযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চাযুক্ত 8 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here