বিগত বেশ কিছু সময় ধরে Samsung তাদের মিড রেঞ্জ 5G স্মার্টফোন Galaxy M33, Galaxy A33 ও Galaxy A53 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনগুলি সম্পর্কে কিছু জানানো হয়নি। স্যামসাং Galaxy M33, A33 এবং A53 সম্পর্কে কিছু না বললেও ভারতের সার্টিফিকেশন সাইট ব্যুরো অফ ইন্ডিয়া (BIS) এ ফোনগুলি লিস্টেড হয়ে গেছে। এর থেকে বোঝা যাচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি এই ফোনগুলি লঞ্চ করতে পারে। MySmartPrice এর রিপোর্ট অনুযায়ী BIS লিস্টিঙে স্যামসাঙের এই ফোনগুলি SM-M336BU/DS, SM-A336E/DS ও SM-A536E/DS মডেল নাম্বারের সঙ্গে যোগ করা হয়েছে।
কয়েক দিন আগে Samsung Galaxy M33 ফোনটি Geekbench লিস্টিঙে Exynos 1200 চিপসেটসহ দেখা গিয়েছিল। শোনা যাচ্ছে Galaxy A53 ফোনটিও এই একই চিপসেটে রান করতে পারে। তবে কিছু মার্কেটে ফোনটি Snapdragon চিপসেটের সঙ্গে পেশ করার সম্ভাবনা আছে। জানিয়ে রাখি কোম্পানি এখনও পর্যন্ত Exynos 1200 চিপসেটটি লঞ্চ করেনি, তাই Samsung Galaxy M33, A33 এবং A53 ফোনগুলি লঞ্চ হতে এখনও বেশ কিছু সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
কোম্পানির Samsung Galaxy A53 5G ফোনটি একটি প্রিমিয়াম মিড রেঞ্জ স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটি 120Hz রিফ্রেশরেটযুক্ত FHD+ AMOLED ডিসপ্লে, 64MP প্রাইমারি ক্যামেরা, Android 12 অপারেটিং সিস্টেমযুক্ত OneUI 4.0 স্কিন, 3.5mm অডিও জ্যাক এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এই ফোনটি স্যামসাঙের পাঞ্চ হোল কাটআউট এবং কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপসহ লঞ্চ করা Galaxy A52 5G ফোনটির সাকসেসার হতে চলেছে।
কিছু দিন আগে আমরা আপকামিং Galaxy A33 5G ফোনটির রেন্ডার শেয়ার করেছিলাম। এই ফোনে 6.4-ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে, 6GB RAM, 5000mAh ব্যাটারি ও 15W ফাস্ট চার্জিঙের মতো উল্লেখযোগ্য ফিচার থাকতে পারে। মার্কেটে এই ফোনটি হোয়াইট, ব্ল্যাক, লাইট ব্লু এবং অরেঞ্জ কালার ভেরিয়েন্টে সেল করা হতে পারে। একইভাবে Galaxy M33 5G ফোনটিতে 15W/25W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
