Samsung তাদের Galaxy M-সিরিজের ক্ষেত্রে বড় পরিবর্তন করতে পারে। কারণ বর্তমানে কোম্পানি এই সিরিজে বেশিরভাগ even নাম্বার সহ মডেল লঞ্চ করছে। তবে সম্প্রতি ভারতের বাজারে Samsung Galaxy M17e 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে Samsung Galaxy M47 5G ফোনের GSMA লিস্টিং প্রকাশ্যে আসায় মনে করা হচ্ছে কোম্পানি এবার বিজোড় অর্থাৎ odd নাম্বার সহ সিরিজের ওপর ফোকাস করছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M47 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী GSMA ডেটাবেসে Samsung Galaxy M47 5G ফোনটি SM-M476B/DS মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই বাজারে Galaxy M4x সিরিজ ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। 2023 সালের এই সিরিজের অধীনে Samsung Galaxy M44 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। প্রকাশ্যে আসা নতুন তথ্যের জন্য ধারনা করা হচ্ছে Samsung আবার তাদের M সিরিজের পরিধি বিস্তার করতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি লঞ্চ হওয়া Samsung Galaxy M17e 5G ফোনটি, বাজেট সেগমেন্টে একটি অসাধারণ অপশন হয়ে উঠতে পারে। এই ফোনটিতে 6.7 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিশন সাপোর্ট করে। তবে হাই রিফ্রেশ রেটের জন্য ইউজাররা স্মুথ এক্সপিরিয়েন্স করতে পারে।
প্রসেসিঙের জন্য Samsung Galaxy M17e 5G ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে। এটি দৈনন্দিন ব্যাবহার, সোশ্যাল মিডিয়া এবং লাইট গেমিঙের জন্য ভালো অপশন বলে মনে করা হচ্ছে। এই ফোনটি 4GB এবং 6GB RAM সহ 128GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে, একইসঙ্গে মাইক্রোSD কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
Samsung Galaxy M17e 5G ফোনটি Android 16 বেস্ড One UI 8 এবং Gemini Live এর মতো নতুন ফিচার সহ লঞ্চ করা হয়েছে। বিশেষত্ব হল কোম্পানির পক্ষ থেকে 6 বছরের OS আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M17e 5G ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপ্থ সেন্সর রয়েছে এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Samsung Galaxy M17e 5G ফোনটিতে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, ফলে খুব সহজেই সারাদিনের ব্যাকআপ পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটিতে 25W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ফোনটির ওজন 199 গ্রাম এবং থিকনেস 8.2mm সহ IP54 রেটিং রয়েছে, ফলে জল ও ধুলো থেকে ফোনটি সুরক্ষিত থাকবে।
যেসব ইউজাররা কিছুটা ভালো ফিচার সহ ফোন খুঁজছেন, সেইসব ইউজাররা Galaxy M47 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
