ভারতের বাজারে Samsung তাদের M-সিরিজের নতুন Samsung Galaxy M47 5G স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। অন্যদিকে লঞ্চের আগেই শপিং সাইট Amazon এর মাধ্যমে ফোনের অফিসিয়াল টিজার জারি করা হয়েছে। টিজারে কোম্পানি তাদের M-সিরিজের জনপ্রিয় ট্যাগলাইন “Next Level Monster” ব্যাবহার করেছে। তাই ফোনটি শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M47 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy M47 5G ফোনের টিজার
Amazon এর মাধ্যমে জারি হওয়া অফিসিয়াল টিজারে Samsung Galaxy M47 5G ফোনের প্রথম ডিজাইন দেখানো হয়েছে। এই ফোনটি Deep Crimson (Maroon) কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে ডার্ক ম্যাট ফিনিশ রয়েছে। ক্যামেরা মডিউল ও ফ্রেমের পাশে মেটালিক রেড অ্যাকসেন্ট যথেষ্ট প্রিমিয়াম লুক দেয়।
ফোনের বক্সী ফ্রেমের সঙ্গে হালকা রাউন্ডেড কর্নার দেওয়া হয়েছে। অন্যদিকে ডানদিকের পাওয়ার বাটনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইন্ট্রিগ্রেড থাকবে বলে আশা করা হচ্ছে।
এই স্মার্টফোনটি Amazon India এর পাশাপাশি Samsung India এর অফিসিয়াল অনলাইন স্টোরের মাধ্যমে সেল করা হবে।
Samsung Galaxy M47 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy M47 5G ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে microSD কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
Geekbench এ Samsung Galaxy M47 5G স্মার্টফোনটি স্পট হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর এবং RAM সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। লিস্টিং অনুযায়ী ফোনটি Android 16 বেস্ড One UI 8 সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনে দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট পাওয়া যাবে।
জানিয়ে রাখি BIS (Bureau of Indian Standards) সার্টিফিকেশন সাইটে আপকামিং Galaxy M47 5G ফোনটি SM-M476B/DS মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। এবার আমাজন টিজার প্রকাশ্যে আসায় ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
আপকামিং Samsung Galaxy M47 5G ফোনটি 25,000 টাকার চেয়ে কম দামে মিড সেগমেন্টে লঞ্চ করা হবে বলে জানা গেছে। এই প্রাইস রেঞ্জে ফোনটি OnePlus, iQOO, Redmi, realme এবং Motorola এর মতো ব্র্যান্ডের ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।
যারা 25,000 টাকার কাছাকাছি প্রাইস রেঞ্জে স্যামসাঙের স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Samsung Galaxy M47 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। যদিও এখনও পর্যন্ত ফোনের ফিচার সম্পর্কে জানানো হয়নি, তবে এই প্রাইস রেঞ্জে ফোনটি একটি ভালো অপশন হয়ে উঠতে পারে। আগামী দিনে এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










