Samsung এর Galaxy M55s ফোনটি ইতিমধ্যে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সাইটে লিস্টেড হয়ে গেছে। যার ফলে মনে করা হচ্ছে ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে। এবার লিকের মাধ্যমে এই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশ্ন প্রকাশ্যে এসে গেছে। জানিয়ে রাখি নতুন তথ্য অনুযায়ী এই ফোনে ইউনিক লুক পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M55s ফোনের লেটেস্ট লিক সম্পর্কে।
Samsung Galaxy M55s ফোনের রেন্ডার (লিক)
- স্মার্টপ্রিক্সের পক্ষ থেকে আপকামিং Samsung Galaxy M55s ফোনটির ডিটেইলস শেয়ার করা হয়েছে।
- ছবিতে দেখা গেছে এই স্পকামিং স্যামসাঙ ফোনটির ব্যাক প্যানেল প্লাস্টিক দিয়ে তৈরি হবে।
- এই ফোনে একটি ইউনিক টেক্সচার ডিজাইন দেখা গেছে।
- রেন্ডার অনুযায়ী ফোনটিতে তিন ধরনের টেক্সচার থাকতে পারে। এটি M55 মডেলের চেয়ে আলাদা হবে।
- ফোনের ব্যাক প্যানেলে আলাদা ডিজাইন সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ও LED ফ্ল্যাশ থাকবে এবং ক্যামেরা সেটআপের সোজাসুজি নিচের দিকে কোম্পানির ব্র্যান্ডিং দেওয়া হবে।
- লিকে ফোনটির ফ্রন্ট প্যানেল সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ফোনটির লেফট প্যানেলে সিম ট্রে এবং রাইট প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন থাকবে।
Samsung Galaxy M55s ফোনের স্পেসিফিকেশ্ন (লিক)
- ডিসপ্লে: Samsung Galaxy M55s ফোনে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন, 120 হার্টস রিফ্রেশ রেট এবং 16 মিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লে থাকবে। লিক অনুযায়ী ফোনটির স্ক্রিন সাইজ 6.67 ইঞ্চি হবে। এই স্ক্রিন সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি হতে পারে।
- প্রসেসর: এই ফোনে অক্টাকোর প্রসেসর যোগ করা হবে। ফোনটিতে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত স্ন্যাপড্রাগন 7 জেন 1 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে।
- স্টোরেজ: এই আপকামিং ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
- ক্যামেরা: দিজিয়ান অনুযায়ী এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে f/1.8 অ্যাপার্চারযুক্ত ও OIS সাপোর্টেড 50MP প্রাইমারি, f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনটির ফ্রন্ট ও রেয়ার উভয় ক্যামেরা 4K 30fps ভিডিও এবং 720p 240fps স্লো মোশন ভিডিও রেকর্ড করবে বলে জানা গেছে।
- ব্যাটারি: Samsung Galaxy M55s ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
- অন্যান্য: এই ফোনে ইউএসবি টাইপ সি 2.0, ব্লুটুথ 5.2, ওয়াইফাই 6, এনএফসি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও স্টেরিও স্পিকার থাকবে।









