গত মাসে স্যামসাং টেক জগতে তাদের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস Samsung Galaxy S20 Fan Edition লঞ্চ করেছিল। এবার এই ফোনটি শীঘ্রই ভারতে আসতে চলেছে। আপাতত এই দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছুই জানা যায়নি। কিন্তু লঞ্চের আগেই রিটেইল সোর্সের মাধ্যমে আমরা ফোনটির দাম সম্পর্কে জানতে পেরেছি। রিপোর্ট অনুযায়ী ফোনটি ভারতে 49,999 টাকা দামে লঞ্চ করা হবে যা এখনও পর্যন্ত স্যামসাঙের সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন হবে।
আরও পড়ুন: ভারতে 15 অক্টোবর লঞ্চ হবে সবচেয়ে শক্তিশালী প্রসেসরযুক্ত Mi 10T ও Mi 10T Pro 5G, জেনে নিন ডিটেইলস
স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 FE ফোনটি ইনফিনিটি ‘ও’ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে যার আসপেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেসরেট 120 হার্টস। ফোনটির ডিসপ্লে সুরক্ষিত রাখতে এতে কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। Samsung Galaxy S20 FE এর 4জি ভেরিয়েন্টে অক্টাকোর এক্সিনস 990 চিপসেট দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির 5জি ভেরিয়েন্ট অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 চিপসেটে রান করে। এই ফোনে 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy S20 FE তে ব্যাক প্যানেলে ওপরের ডানদিকের কোণায় ভার্টিক্যাল শেপে আয়তাকার ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড প্রাইমারি সেন্সর, এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 13 অক্টোবর ভারতে আসছে Vivo V20 সিরিজ, লঞ্চ হবে 8GB RAM ও 64MP ক্যামেরাওয়ালা স্মার্টফোন
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 FE তে 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি তাড়াতাড়ি চার্জ করার জন্য এতে 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটি ওয়ারলেস চার্জিংও সাপোর্ট করে। সবচেয়ে বড় কথা এই ফোনের সাহায্যে অন্য যে কোনো ফোন ওয়ারলেস ও ওটিজি উভয় পদ্ধতিতে রিভার্স চার্জ করা যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










