Samsung কোম্পানির তরফে জানানো হয়েছে যে তাদের নতুন ‘S30’ সিরিজটি 1 ফেব্রুয়ারি লঞ্চ হবে। যদিও এটি অফিসিয়াল নয় তবে আশা করা হচ্ছে যে এই সিরিজের অধীনে Samsung Galaxy S23, Galaxy S23+ এবং Galaxy S23 Ultra স্মার্টফোন লঞ্চ হবে। ভারতে এই Samsung সিরিজটির একটি শক্তিশালী ফ্যান ফলোয়িং রয়েছে, আর সেইজন্য কোম্পানি Galaxy S23 সিরিজটিকে ভারতেও প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ করেছে। আরও পড়ুন: Xiaomi 13 এবং 13 Pro এর পরে এবার লঞ্চ হবে Xiaomi 13 Lite স্মার্টফোন, জেনে নিন ফটো এবং ফিচার
Since you always need more wow in your photos…
Don’t wait for Galaxy Unpacked. Pre-reserve your next Galaxy now: https://t.co/mri3zr0IC6. #SamsungUnpacked pic.twitter.com/mqHniWB3IT— Samsung India (@SamsungIndia) January 11, 2023
Galaxy S23 সিরিজের প্রি-বুকিং ডিটেইলস
ভারতে 1 ফেব্রুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy S23 সিরিজ। এই ফোনটি আজ থেকেই ভারতে প্রি-বুকিং করা যাবে। কোম্পানির পক্ষ থেকে A23 সিরিজটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট Amazon-এ রিজার্ভেশনের জন্য পেশ করা হয়েছে। তাই এটা স্পষ্ট যে 1 ফেব্রুয়ারি লঞ্চ হওয়ার পরে, এই ফ্ল্যাগশিপ Samsung সিরিজটি শুধুমাত্র শপিং সাইট Amazon এই সেল করা হবে। Galaxy S23 সিরিজটি প্রি-রিজার্ভ শুরু করার পাশাপাশি কোম্পানি অফারও ডিটেইলসও পেশ করেছে।
Galaxy S23 স্মার্টফোনে অফার
Samsung Galaxy A23 সিরিজ প্রি-রিজার্ভ করার সময়, কোম্পানি 6,999 টাকার samsung.com কুপন দিচ্ছে। সেই সঙ্গে 5000 টাকার অতিরিক্ত সুবিধা দিচ্ছে। Galaxy S23 সিরিজটি রিজার্ভ করার সময়, ইউজারদের 1,999 টাকা দিতে হবে এবং এই টাকাটা ফোনটি কেনার সময় ফোনের দামের সাথে এডজাস্ট করা হবে। আরও পড়ুন: শীঘ্রই শুরু হচ্ছে BSNL 4G সার্ভিস, তার কিছুদিনের মধ্যেই চালু হবে 5G পরিষেবাও! জেনে নিন ডিটেইলস
এছাড়াও Samsung Shop App এর মাধ্যমে সিরিজটি প্রি-রিজার্ভ করলে ইউজাররা 2000 টাকার একটি ওয়েলকাম ভাউচার এবং 2% লয়্যালটি পয়েন্টও পাবেন। শপিং সাইট Amazon থেকে Samsung Galaxy S23 সিরিজটি প্রি-রিজার্ভ করার জন্য আপনাদের 1,999 টাকা দিতে হবে। তবে শপিং সাইটের তরফে Amazon Pay-তে 5,000 টাকার ক্যাশব্যাকও দেওয়া হবে।
Samsung Galaxy S23 সিরিজের লঞ্চ ডিটেইলস
Samsung তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন সিরিজটি 1 ফেব্রুয়ারি লঞ্চ করবে। কোম্পানি এটির নাম দিয়েছে Galaxy Unpacked 2023 এই ইভেন্টটি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে। 1 ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল 10 টায় এই ইভেন্টটি শুরু হবে, যা ভারতীয় সময় অনুযায়ী রাত 11:30 টায় শেষ হবে।এই ইভেন্টটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি Samsung এর সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ দেখা যাবে। আরও পড়ুন: 631km রেঞ্জ সহ লঞ্চ হল Hyundai Ioniq 5, কয়েক মিনিটেই হবে 80 শতাংশ চার্জ
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











