2023 সালে স্যামসাঙ তাদের ফ্ল্যাগশিপ Samsung Galaxy S23 Ultra 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই ফোনটিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ছাড় সহ সেল করা হচ্ছে। এই ছাড় সহ ফোনটি 52,000 টাকা কম দামে কেনা যাবে। এই ফোনটি 1,24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট, 200MP ক্যামেরা, 12GB মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S23 Ultra 5G স্মার্টফোনের অফার, নতুন দাম, সেলিং প্ল্যাটফর্ম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy S23 Ultra এর অফার এবং দাম
- Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনটির 12GB+256GB স্টোরেজ অপশন 1,24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে ফোনের এই স্টোরেজ অপশন 52,000 টাকা ছাড় সহ মাত্র 72,999 টাকা দামে সেল করা হচ্ছে।
- এই ফোনটি নো কোস্ট EMI এর সাহায্যে মাত্র 3 থেকে 12 মাসের সহজ কিস্তিতে ফোনটি কিনে নিতে পারবেন।
- এক্সচেঞ্জ অফার হিসেবে পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 22,800 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করে কম বা বেশি হবে।
- Samsung Galaxy S23 Ultra ফোনটি গ্রিন, ক্রিম এবং ফ্যান্টাম ব্ল্যাক মতো তিনটি কালার অপশনে সেল করা হচ্ছে।
কোথা থেকে কিনবেন Samsung Galaxy S23 Ultra ফোনটি?
শপিং সাইট আমাজনের মাধ্যমে Samsung Galaxy S23 Ultra ফোনটি 52,000 টাকা ছাড় সহ কেনা যাবে। নীচে আমাজনের লিঙ্ক শেয়ার করা হল। এই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ অফার ডিটেইলস জেনে নিতে পারবেন।
Samsung Galaxy S23 Ultra ফোনটি কি কেনা উচিৎ?
যারা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনা কোথা ভাবছেন, তাদের জন্য 72,000 টাকা দামে স্যামসাঙ ফোনটি একটি ভালো অপশন হবে। এই ফোনটি দুই বছরের পুরনো মডেল হওয়া সত্ত্বেও ফিউচারপ্রুফ ফোন। এই ফোনটিতে থাকা স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসরের মাধ্যমে হেভি এবং স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। সমস্ত স্মার্টফোনের থেকে আলাদা দেখানোর জন্য এতে S পেন সাপোর্ট রয়েছে। একইসঙ্গে ফোনে অসাধারণ ক্যামেরা, লুক এবং ব্যাটারি দেওয়া হয়েছে।
Samsung Galaxy S23 Ultra এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনটি 6.8-ইঞ্চি QHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে সহ পেশ করা হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট সাপোর্ট গেম মোডে 240Hz টাচ স্যাম্পলিং রেট, কর্নিং গরিলা গ্লাস ভিকটাস 2 এবং ভিশন বুস্টার রয়েছে।
- প্রসেসর: Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনে Adreno GPU সাপোর্ট সহ শক্তিশালী Qualcomm Snapdragon 8 Gen 2 SoC প্রসেসর দেওয়া হয়েছে।
- RAM/স্টোরেজ: এই ফোনটি চারটি মডেলে পেশ করা হয়েছে। কোম্পানি এই ফোনটি 8GB + 256GB, 12GB + 256GB, 12GB + 512GB এবং 12GB + 1TB স্টোরেজ অপশনে লঞ্চ করেছে।
- ক্যামেরা: Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনের রেয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.7 অ্যাপারচার এবং 85- ডিগ্রী FoV সহ 200MP Samsung HP2 প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার 120- ডিগ্রী FoV সহ 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ 10MP telephoto lens এবং f/4.9 অ্যাপারচারযুক্ত এবং 10x অপটিক্যাল জুম সহ একটি 10MP টেলিফটো লেন্স রয়েছে। ভিডিও কলিং এবং সেলফির জন্য এই ফোনে 12MP ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট, ওয়্যারলেস পাওয়ার শেয়ার এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং 2.0 সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- ওএস: Galaxy S23 Ultra ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 এবং OneUI 5.1 সহ লঞ্চ করা হয়েছিল। এতে আপডেট রয়েছে।
