অফারে কম দামে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরা সহ এই Samsung স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

যারা একটি প্রিমিয়াম স্যামসাঙ স্মার্টফোন কিনতে চান, অথচ বাজেটের সমস্যার জন্য পিছপা হচ্ছে তাদের কথা মাথায় রেখে কোম্পানি তাদের ওয়েবসাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমে একটি দারুণ অফার জারি করেছে। এই অফারে গ্রাহকরা 200MP ক্যামেরা সহ Galaxy S24 Ultra ফোনটি 10 হাজার টাকা কম দামে কেনা যাবে। এছাড়াও ফোনটির দামে ক্যাশব্যাক অফার রয়েছে। এই ফোনটি এক্সচেঞ্জ বোনাস পর্যন্ত পাওয়া যাবে।

Samsung Galaxy S24 Ultra ফোনের অফার

ভেরিয়েন্টলঞ্চ প্রাইসসেলিং প্রাইসডিসকাউন্ট
S24 Ultra (12GB + 1TB)₹1,58,999₹1,48,999₹10,000
S24 Ultra (12GB + 512GB)₹1,38,999₹1,28,999₹10,000
S24 Ultra (12GB + 256GB)₹1,28,999₹1,18,999₹10,000

 

ডিসকাউন্টে কোম্পানির সাইট এবং অফলাইনে Galaxy S24 Ultra ফোনের 12GB RAM + 512GB Storage মডেল পাওয়া যাচ্ছে ফোনটির 12GB RAM + 256GB Storage মডেলের দামে। এছাড়া কোম্পানির সাইটে পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ফোনের ব্র্যান্ড, কন্ডিশন এবং এক্সচেঞ্জ পলিসির ওপর ভিত্তি করে এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে।

Samsung Galaxy S24 Ultra ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.8 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন ডায়নামিক েমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। ভিশন বুস্টার টেকনোলজি ব্যাবহার করে এই স্ক্রিন আউটপুট অনুযায়ী ভিজুয়াল দিতে সক্ষম। এই ফোনটি মাত্র 8.6 এমএম চওড়া।
  • প্রসেসর: এই ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসরে কাজ করে। এই চিপসেটে 3.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত একটি প্রাইম কোর, 3.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত পাঁচটি পারফরমেন্স কোর এবং 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত দুটি এফিসিয়েন্সি কোর রয়েছে। এছাড়াও গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 750 জিপিইউ যোগ করা হয়েছে।
  • ওএস: এই ফোনটি লেটেস্ট Android 14 ওএসের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 6 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবে অর্থাৎ এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 20 পর্যন্ত ব্যাবহার করা যাবে। এই ফোনে ওয়ানইউআই 6.1 দেওয়া হয়েছে যা ইউনিক ইন্টারফেস এবং ইউজার এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে F/1.7 অ্যাপার্চারযুক্ত 200MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, F/3.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP টেলিফটো লেন্স, F/2.2 অ্যাপার্চারযুক্ত 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং F/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 10MP ক্যামেরা সেন্সর রয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফির জন্য Samsung Galaxy S24 Ultra ফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই সেন্সর F/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং এটি 80˚ ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র 30 মিনিটের মধ্যে 65% পর্যন্ত চার্জ হতে সক্ষম। এই ফোনটি Fast Wireless Charging 2.0 সাপোর্ট করে।
  • অন্যান্য: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে 5G, Wi-Fi 7 এবং Bluetooth v 5.3 রয়েছে। এছাড়াও এই ফোনটিকে IP68 রেটিং দেওয়া হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here