ভারতের বাজারে লঞ্চ হল Samsung Galaxy S25 FE 5G স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে আজ স্যামসাঙ তাদের ফ্যানদের জন্য নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ‘এস25’ সিরিজের অধীনে চতুর্থ Samsung Galaxy S25 FE স্মার্টফোনটি পেশ করেছে। এই সিরিজের Galaxy S25, S25 Plus এবং S25 Ultra স্মার্টফোনগুলি লঞ্চের পর, এবার ফ্ল্যাগশিপ সেগমেন্টে কম দামে Samsung Galaxy S25 FE স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি নতুন এবং অ্যাডভান্স Andorid 16 OS সহ কাজ করে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S25 FE স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং সেল ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy S25 FE স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। এই Dynamic AMOLED 2X দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে Galaxy S25 স্মার্টফোনের 6.2 ইঞ্চির থেকে বড় এবং S25 প্লাস স্মার্টফোনের সমান। স্মার্টফোনটিতে Vision Booster ফিচার রয়েছে, এর ফলে তীব্র রোঁদেও দুর্দান্ত ভিজুয়াল কোয়ালিটি উপভোগ করা যাবে। একইসঙ্গে স্যামসাঙ স্মার্টফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য স্যামসাঙ স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল এবং FOV 123˚ ফিচারযুক্ত 12 মেগাপিক্সেল Ultra-wide অ্যাঙ্গেল লেন্স এবং 3x Optical Zoom সাপোর্টেড 8 মেগাপিক্সেল Telephoto সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Galaxy S25 FE স্মার্টফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেল ফ্রন ক্যামেরা যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Samsung Galaxy S25 FE 5G স্মার্টফোনটিতে 4 ন্যানমিত্র ফেব্রিকেশনে তৈরি 1.95GHz থেকে 3.2GHz ক্লক স্পীডযুক্ত ব্র্যান্ডের Exynos 2400 চিপসেট দেওয়া হয়েছে। এই সিরিজের ভ্যানিলা মডেলটিও একই প্রসেসর সহ কাজ করে। এই স্যামসাঙ স্মার্টফোনটি 8GB RAM সহ 128GB, 256GB এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S25 FE 5G স্মার্টফোনটিতে 4,900mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 65% পর্যন্ত চার্জ হতে মাত্র 30 মিনিট সময় লাগে। Galaxy S25 FE স্মার্টফোনটিতে ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার সাপোর্ট করবে।

এই নতুন স্যামসাঙ স্মার্টফোনটি Android 16 এবং One UI 8 সহ লঞ্চ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে Wi-Fi 6E এবং Bluetooth 5.4 এর মতো ফিচার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি স্মার্টফোনটি Armor Aluminum ফ্রেম দিয়ে তৈরি এবং IP68 রেটিং সাপোর্ট করে। অর্থাৎ স্মার্টফোনটি মজবুতি সহ ওয়াটারপ্রুফিং এবং ডাস্টপ্রুফিং সহ লঞ্চ করা হয়েছে।

এই Samsung Galaxy S25 FE 5G স্মার্টফোনটিতে হেভি গেমিং এবং অসাধারণ পারফরমেন্স উপভোগ করতে পারবে। স্মার্টফোনটিতে দুর্দান্ত ভিজুয়াল কোয়ালিটি পাওয়া যাবে। অন্যদিকে দীর্ঘমেয়াদী ওএস আপডেট এটিকে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করে। ব্যাটারির দিক দিয়ে ইউজাররা কিছুটা নিরাশ হতে পারে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে 7,000এমএএইচ ব্যাটারি অনেকটাই কম মনে হতে পারে।

এখনও পর্যন্ত Samsung Galaxy S25 FE 5G স্মার্টফোনটির দাম জানানো হয়নি। তবে স্মার্টফোনের দাম 60 হাজার থেকে 65 হাজার টাকা রেঞ্জে রাখা হতে পারে। Galaxy S25 FE 5G স্মার্টফোনটি এই বাজেট রেঞ্জে বাজারে উপস্থিত OnePlus 13s, iPhone 16E এবং Vivo X200 FE স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই স্মার্টফোনের ভারতীয় দাম অফিসিয়ালি জানানো হলেই পোস্টের মাধ্যমে আপডেট করে দেওয়া হবে। জানিয়ে রাখি এটি Icyblue, Jetblack, Navy এবং White এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here