Home খবর লঞ্চ প্রাইসের চেয়ে 20000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung Galaxy S25 FE স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

লঞ্চ প্রাইসের চেয়ে 20000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung Galaxy S25 FE স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

গত বছর স্যামসাঙ তাদের Samsung Galaxy S25 FE স্মার্টফোনটি প্রাথমিক 59,999 টাকা দামে ভারতের বাজারে লঞ্চ করেছিল। এই ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোনে Exynos 2400 প্রসেসর, 2X Dynamic AMOLED ডিসপ্লে এবং 50MP ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছিল। বর্তমানে টেক জগৎ এ স্মার্টফোনের প্রাইস হাইক ট্রেন্ড চলছে। এই পরিস্থিতে দাঁড়িয়ে স্যামসাঙ তাদের ইউজারদের জন্য দারুণ উপহার নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের Samsung Galaxy S25 FE স্মার্টফোনে 40 হাজার টাকার চেয়েও কম দামে কেনার সুযোগ দেওয়া হচ্ছে।

Samsung স্মার্টফোনের ডিসকাউন্ট

Samsung Galaxy S25 FE ফোনটির 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে 44,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই দাম লঞ্চ প্রাইসের তুলনায় 15,000 টাকা কম হয়ে গেছে। ইউজাররা Galaxy S25 FE ফোনটিকে 44,999 টাকা দামে কিনতে পারবেবন। ইউজাররা SBI ব্যাঙ্ক কার্ডের ব্যাবহার করলে 5,000 টাকার এক্সট্রা ছাড় পেয়ে যাবেন। এই ডিসকাউন্টের পর Samsung Galaxy S25 FE ফোনটি 39,999 টাকা দামে কেনা যাবে। এই ফোনের অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং এটি অনেকটাই কম দামে কেনার জন্য এখানে ক্লিক করুন।

Samsung Galaxy S25 FE ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy S25 FE 5G স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্মার্টফোনটিতে Vision Booster ফিচার রয়েছে। একইসঙ্গে ফোনটিকে স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে Armor Aluminum ফ্রেম ব্যাবহার করা হয়েছে এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং রয়েছে।

Samsung Galaxy S25 FE স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.95GHz থেকে 3.2GHz ক্লক স্পীডযুক্ত Exynos 2400 প্রসেসর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি একই প্রসেসর সহ Galaxy S24+ স্মার্টফোনটিও লঞ্চ করা হয়েছিল। এই নতুন স্যামসাঙ স্মার্টফোনটি Android 16 এবং One UI 8 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে 7 বছরের জেনারেশন অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং 7 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য স্যামসাঙ স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল এবং FOV 123˚ ফিচারযুক্ত 12 মেগাপিক্সেল Ultra-wide অ্যাঙ্গেল লেন্স এবং 3x Optical Zoom সাপোর্টেড 8 মেগাপিক্সেল Telephoto সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Galaxy S25 FE স্মার্টফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S25 FE 5G স্মার্টফোনটিতে 4,900mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে প্রায় বেশিরভাগ স্মার্টফোনেই 7,000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, এই দিক থেকে স্মার্টফোনটি ইউজারদের নিরাশ করতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। Galaxy S25 FE স্মার্টফোনটিতে ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার সাপোর্ট করবে।