Samsung Galaxy S25 ফোনের ভক্তদের জন্য খারাপ খবর! কোম্পানি আরও একবার ভারতে তাদের ফ্ল্যাগশিপ Galaxy S25 ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে এই ফোনটির নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে। ফোনটির 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে এবং এই মডেলের দাম 12,000 টাকা বেড়েছে। এর ফলে এই প্রথম এই ফোনের দাম 1 লক্ষের মাইল ফলক পেরিয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের নতুন দাম সম্পর্কে।
Samsung Galaxy S25 ফোনের নতুন দাম
কোম্পানির শেয়ার করা তথ্য অনুযায়ী Samsung Galaxy S25 ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম আগে 80,999 টাকা ছিল। 4,000 টাকা মূল্যবৃদ্ধির ফলে এই মডেলের দাম 84,999 টাকা হয়ে গেছে। এই ফোনের 12GB RAM + 512GB মেমরি ভেরিয়েন্টের দাম 12,000 টাকা বাড়ানো হয়েছে, এর ফলে এই মডেলের দাম 92,999 টাকা থেকে বাড়িয়ে 1,04,999 টাকা করে দেওয়া হয়েছে।
কেন বেড়েছে Samsung Galaxy S25 ফোনের দাম?
প্রাইস হাইকের কারণ সম্পর্কে স্যামসাং অফিসিয়ালি কিছু জানায়নি। তবে বিগত বেশ কিছু সময় ধরে বিভিন্ন Android স্মার্টফোন কোম্পানি তাদের ডিভাইসের দাম বাড়িয়ে চলেছে। ইন্ডাস্ট্রিতে মেমরি কম্পোনেন্টের ঘাটতি এই পরিস্থিতির জন্য দায়ী।
Samsung Galaxy S25 ফোনের স্পেসিফিকেশন
প্রাইস হাইক সত্ত্বেও অসাধারণ স্পেসিফিকেশনের দৌলতে Galaxy S25 ফোনটি ফ্ল্যাগশিপ রেঞ্জে। দারুণ একটি অপশন। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.2 ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হয়েছে এবং এর সঙ্গে এই ফোনে 12GB RAM রয়েছে।
Samsung Galaxy S25 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 10MP টেলিফটো লেন্স এবং 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। ফোনটির টেলিফটো লেন্স 3x অপটিক্যাল জুম সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S25 ফোনে 4,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটিতে 7 জেনারেশন ওএস আপডেট এবং 7 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
এখনও কি Galaxy S25 ফোনটি কেনা উচিৎ?
যেসব ইউজাররা Samsung Galaxy S25 স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের আগামী কয়েক সপ্তাহে আসন্ন সেল ও অফারের জন্য অপেক্ষা করা উচিৎ। এছাড়া অন্য ব্র্যান্ডের স্মার্টফোনও কেনা যেতে পারে। তবে Samsung ব্র্যান্ডের ভক্তদের জন্য আজও কম্প্যাক্ট ডিজাইন, সুন্দর পারফরমেন্স, ডেডিকেটেড টেলিফটো লেন্স এবং দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট সহ এই ফোনটি অসাধারণ একটি বিকল্প।











