গত মাসে থেকে Samsung Galaxy S25 Slim ফোনটির সম্পর্কে বিভিন্ন লিক প্রকাশ্যে আসছে। 22 জানুয়ারি কোম্পানির গ্যালাক্সি আনপ্যাক ইভেন্টের Samsung Galaxy S25 Slim ফোনটি লঞ্চ করা হবে কি না এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে লঞ্চ ইভেন্টের ইনভাইট ফোনটির লঞ্চের আভাস দিচ্ছে। আগেই GSMA IMEI ডেটাবেসে স্মার্টফোনটি লিস্টেড হয়েছিল। এবার গীকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে Samsung Galaxy S25 Slim ফোনটি লিস্টেড হয়েছে।
Samsung Galaxy S25 Slim এর গীকবেঞ্চ লিস্টিং
- গীকবেঞ্চ সাইটে SM-S937U মডেল নাম্বার সহ Samsung Galaxy S25 Slim ফোনটি লিস্টেড হয়েছে।
- এই লিস্টিঙে ‘সন’ কোডনেম সহ মাদারবোর্ডের নাম রয়েছে এবং সেটআপে 3.53GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর এবং 4.47GHz ক্লক স্পীডযুক্ত দুটি কোর রয়েছে।
- এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে।
- ডেটাবেস লিস্টিং অনুযায়ী ফোনটি প্রায় 12GB RAM থাকবে এবং লঞ্চের সময় আরও অপশন থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
- Samsung Galaxy S25 Slim ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।
- গীকবেঞ্চ সিঙ্গেল কোর টেস্টে 3,005 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 6,945 স্কোর পেয়েছে।
- গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের এইসব ডিটেইলস প্রকাশ্যে এসেছে।
কোম্পানির গ্যালাক্সি আনপ্যাক ইভেন্টে চারটি ফোন লঞ্চ করা হবে বলে জানা গেছে। তাই এই ইভেন্টের মঞ্চে Samsung Galaxy S25 Slim ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। প্রতিবারের মতো S25 সিরিজে স্ট্যান্ডার্ড, প্লাস এবং আল্ট্রা মডেল থাকবে। আগে 2025 সালের দ্বিতীয় কোয়ার্টারে ফোনটি লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল।
গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী S25 সিরিজের অন্যান্য মডেলের মতো একই প্রসেসর Samsung Galaxy S25 Slim ফোনেও থাকবে। ফোনটির থিকনেস প্রায় 6 মিমি হবে। এই ফোনটিতে 6.6 ইঞ্চির ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা সেটআপ এবং প্রায় 5,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। স্যামসাঙের Samsung Galaxy S25 Slim ফোনটি Apple এর iPhone 17 Air ফোনটির সঙ্গে প্রতিযোগিতার সম্মখিন হতে পারে। এই ফোনটি এই বছর জানুয়ারি মাসে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল।










