Home খবর বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হল Samsung Galaxy S25 Slim স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হল Samsung Galaxy S25 Slim স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

গত মাসে থেকে Samsung Galaxy S25 Slim ফোনটির সম্পর্কে বিভিন্ন লিক প্রকাশ্যে আসছে। 22 জানুয়ারি কোম্পানির গ্যালাক্সি আনপ্যাক ইভেন্টের Samsung Galaxy S25 Slim ফোনটি লঞ্চ করা হবে কি না এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে লঞ্চ ইভেন্টের ইনভাইট ফোনটির লঞ্চের আভাস দিচ্ছে। আগেই GSMA IMEI ডেটাবেসে স্মার্টফোনটি লিস্টেড হয়েছিল। এবার গীকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে Samsung Galaxy S25 Slim ফোনটি লিস্টেড হয়েছে।

Samsung Galaxy S25 Slim এর গীকবেঞ্চ লিস্টিং

কোম্পানির গ্যালাক্সি আনপ্যাক ইভেন্টে চারটি ফোন লঞ্চ করা হবে বলে জানা গেছে। তাই এই ইভেন্টের মঞ্চে Samsung Galaxy S25 Slim ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। প্রতিবারের মতো S25 সিরিজে স্ট্যান্ডার্ড, প্লাস এবং আল্ট্রা মডেল থাকবে। আগে 2025 সালের দ্বিতীয় কোয়ার্টারে ফোনটি লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল।

গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী S25 সিরিজের অন্যান্য মডেলের মতো একই প্রসেসর Samsung Galaxy S25 Slim ফোনেও থাকবে। ফোনটির থিকনেস প্রায় 6 মিমি হবে। এই ফোনটিতে 6.6 ইঞ্চির ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা সেটআপ এবং প্রায় 5,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। স্যামসাঙের Samsung Galaxy S25 Slim ফোনটি Apple এর iPhone 17 Air ফোনটির সঙ্গে প্রতিযোগিতার সম্মখিন হতে পারে। এই ফোনটি এই বছর জানুয়ারি মাসে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল।