Home খবর 3সি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Samsung Galaxy S25 Ultra, জেনে নিন ডিটেইলস

3সি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Samsung Galaxy S25 Ultra, জেনে নিন ডিটেইলস

পরের বছর স্যামসাঙ তাদের শক্তিশালী ফ্ল্যাগশিপ Galaxy S25 Ultra স্মার্টফোন পেশ করতে পারে। এই ফোনটি সম্পর্কে ক্রমাগত তথ্য প্রকাশ্যে আসছে। সম্প্রতি 3সি সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির ব্যাটারি সম্পর্কে জানা গেছে। তবে অন্যান্য লিকের মাধ্যমে Samsung Galaxy S25 সিরিজের নাম পরিবর্তন হবে বলে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনটি সম্পর্কে।

Samsung Galaxy S25 Ultra এর 3সি লিস্টিং

পরিবর্তন হতে পারে Galaxy S25 সিরিজের নাম

Samsung Galaxy S25 সিরিজের নাম পরিবর্তন করা হতে পারে বলে শোনা গেছে। টিপস্টার যোগেশ ব্রার বক্তব্য অনুযায়ী Samsung Galaxy S25 Ultra সিরিজের নাম পরিবর্তন করে ‘নোট’ রাখা হতে পারে। তবে গ্যলাক্সি এস25 প্লাস পরিবর্তন হয়ে ‘প্রো’ নাম রাখা হতে পারে। তবে এই নাম পরিবর্তনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা পরই এই তথ্য সঠিক কি না তা জানা যাবে।

আলাদা হতে পারে ডিজাইন

Samsung Galaxy S25 Ultra ফোনটির ডিজাইন পরিবর্তন করা হতে পারে। এই আপকামিং ফোনটির এজ রাউন্ড হতে পারে বলে আশা করা হচ্ছে। ফোনটির থিকনেস 8.4 মিমি রাখা হতে পারে। আপকামিং ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা ফোন হতে পারে বলে মনে করা হচ্ছে।

Samsung Galaxy S25 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন