SGS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Samsung Galaxy S26+ / S26 Edge, থাকতে পারে 45W চার্জিং ফিচার

Samsung এর নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ Galaxy S26 সিরিজের নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। SGS সার্টিফিকেশন সাইটে আপকামিং সিরিজের একটি নতুন মডেল লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ব্যাটারি এবং চার্জিং ডিটেইলস সম্পর্কে জানা গেছে। লিস্টিঙে স্যামসাঙের SM-S947B, SM-S947B/DS এবং SM-S947N তিনটি মডেল নাম্বার দেখা গেছে। এই মডেল নাম্বার Galaxy S26+ বা Galaxy S26 Edge ফোনের হবে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Galaxy S26 সিরিজের ডিটেইলস সম্পর্কে।

SGS সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী আপকামিং Samsung স্মার্টফোনটি 15V DC তে 3.0A এবং 10V DC তে 4.5A চার্জিং সাপোর্ট করতে পারে। অর্থাৎ ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া লিস্টিঙে 3.88V DC রেটিং সহ 4755mAh লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে বলেও জানা গেছে। এর ফলে Galaxy S সিরিজে অসাধারণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

ডকিউমেন্টে প্রোডাক্ট ক্যাটাগরিতে “Samsung Mobile Phone” হিসাবে লিস্টেড রয়েছে এবং ম্যানুফ্যাকচার হিসাবে Samsung Electronics Co., Ltd. নাম দেওয়া হয়েছে। এই সার্টিফিকেশন IEC 62368-1:2018 স্ট্যান্ডার্ডের অধীনে জারি করা এবং SGS Fimko Ltd, Finland এর অ্যাপ্রুভ করা হয়েছে। সার্টিফিকেশন ডেট 2025 সালের 23 ডিসেম্বরের বলে জানা গেছে। বহুদিন ধরে স্যামসাঙ তাদের এই ফোনটির ওপর কাজ করছে বলে আভাস পাওয়া যাচ্ছে।

SGS সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম জানা যায়নি, তবে মডেল নাম্বার এবং প্যাটার্ন দেখে মনে করা হচ্ছে, আপকামিং ফোনটি Galaxy S26+ বা নতুন Galaxy S26 Edge নানে লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, Galaxy S26 সিরিজে এই মডেলটি পেশ করা হতে পারে।

স্যামসাঙের পক্ষ থেকে Galaxy S26 সিরিজের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে SGS সার্টিফিকেশনের মতো রেগুলেটরি লিস্টিঙের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে, শীঘ্রই Galaxy S26 সিরিজ লঞ্চ করা হতে পারে। তাই ভবিষ্যতে Galaxy S26+ বা S26 Edge ফোনের সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি লঞ্চের আগেই Galaxy S26 সিরিজের ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা এবং প্রসেসর ডিটেইলস প্রকাশ্যে আসতে পারে। আমরা এই বিষয়ে নতুন ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here