Samsung এর প্রিমিয়াম ফ্ল্যাগশিপ S26 সিরিজের Galaxy S26 Ultra ফোনটির সম্পর্কে নতুন আপডেট প্রকাশ্যে এসেছে। FCC সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, মডেল নাম্বার এবং কানেক্টিভিটি ডিটেইলস সম্পর্কে জানা গেছে। আপকামিং Samsung Galaxy S26 Ultra ফোনটি AI ফিচার, ক্যামেরা এবং পারফরমেন্সের দিক দিয়ে এখনও পর্যন্ত এই সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S26 Ultra ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
FCC সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy S26 Ultra ফোনটি SM-S948B/DS, SM-S948B, SM-S948U এবং SM-S948U1 মডেল নাম্বার সহ দেখা গেছে। এই মডেল নাম্বার ভারত, গ্লোবাল এবং US মডেলের জন্য বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। লিস্টিঙের মাধ্যমে ফোনটির WiFi 7 (2.4GHz, 5GHz, 6GHz), Bluetooth LE/EDR, NFC, UWB, ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার (রিভার্স ওয়্যারলেস চার্জিং) এবং ফুল 5G নেটওয়ার্ক মতো ফিচারগুলি সম্পর্কেও জানা গেছে। একইসঙ্গে WiFi এবং UWB অ্যান্টেনার স্কিম্যাটিক ডিটেইলসও প্রকাশ্যে এসেছে।
আপকামিং Samsung Galaxy S26 Ultra ফোনের প্রসেসর সম্পর্কেও তথ্য জানা গেছে। লিস্টিং অনুযায়ী Galaxy S26 Ultra ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 for Galaxy (SM8850) প্রসেসর দেওয়া হতে পারে। অর্থাৎ এটি এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এবং AI-সেন্ট্রিক Snapdragon প্রসেসর সহ লঞ্চ করা হবে। অন্যদিকে আগে ফোনটি Exynos 2600 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে বলে মনে করা হয়েছিল।
এবারের ফোনগুলিতে আগের মডেলের চেয়ে আরও আপগ্রেডেড ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী Galaxy S26 Ultra ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50MP 5x টেলিফটো এবং 10MP 3x টেলিফটো ক্যামেরা থাকতে পারে। অন্যদিকে সেলফির জন্য 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি যোগ করা হতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।
যারা টাকার চিন্তা না করেই একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Samsung Galaxy S26 Ultra ফোনটি ভালো অপশন হতে পারে। এই ফোনটিতে ইউজাররা দারুণ ক্যামেরা, হাই-এন্ড AI ফিচার, আল্ট্রা-ফাস্ট পারফরমেন্স এবং ভালো ব্যাটারি ব্যাকআপ উপভোগ করতে পারবেন। Galaxy S26 Ultra ফোনটি গ্লোবাল এবং ভারতীয় বাজারে Apple iPhone 17 Pro Max, Google Pixel 10 Pro XL এবং আসন্ন Oppo Find X9 Ultra ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা আগামী কয়েক মাসের মধ্যে একটি প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Galaxy S26 Ultra ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই ফোনটি ইউজারদের নিরাশ হতে দেবে না। এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









