প্রকাশ্যে এল Samsung Galaxy S26 সিরিজের লঞ্চ ডেট, জেনে নিন ডিটেইলস

Samsung এর ফ্ল্যাগশিপ Galaxy S26 সিরিজের নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। এই তথ্যের মাধ্যমে সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানা গেছে। একইসঙ্গে আপকামিং সিরিজের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। আগের লিক হওয়া তথ্যের মাধ্যমে জানা গিয়েছিল 2026 সালের মার্চ মাসের দিকে Galaxy S26 সিরিজ পেশ করা হতে পারে, তবে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী স্যামসাঙ এই সিরিজ ফেব্রুয়ারি মাসে লঞ্চ করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S26 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

নতুন লিকের মাধ্যমে 2026 সালের 25 ফেব্রুয়ারি স্যান ফ্রান্সিসকোতে তাদের Galaxy Unpacked অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। কোম্পানি এই ইভেন্টের মঞ্চ থেকে Galaxy S26 সিরিজ লঞ্চ করতে পারে। জানিয়ে রাখি কোম্পানি সাধারণত জানুয়ারি মাসে তাদের ফ্ল্যাগশিপ ‘এস’ সিরিজের ফোনগুলি পেশ করে থাকে। রিপোর্ট অনুযায়ী স্যামসাঙ তাদের ইভেন্টের কাজ শুরু করে দিয়েছে। এই সিরিজের অধীনে Samsung Galaxy S26, Samsung Galaxy S26+ এবং টপ এন্ড Samsung Galaxy S26 Ultra ফোনগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy S26 সিরিজ দুটি আলাদা আলাদা প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। বেশ কিছু বাজারে Exynos 2600 SoC চিপসেট সহ পেশ করা হতে পারে। তবে অন্য দেশে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy S26 Ultra ফোনটিতে 6.9 ইঞ্চির M14 OLED ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। এই সিরিজের ফোনটিতে AI-বেস্ড প্রাইভেসি ফিচার যোগ করা হতে পারে। ক্যামেরা সেটআপে 200MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50MP 5x টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত 3x টেলিফটো সেন্সর সম্পর্কে সঠিকভাবে বোঝা যাচ্ছে না। এটি লেন্সটি 12MP বা 50MP মধ্যে একটি হতে পারে। এই ফোনটিতে 5,400mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

কোম্পানির Samsung Galaxy S26+ ফোনটিতে বড় ক্যামেরা আপগ্রেড দেওয়া হতে পারে। এই সেটআপে 1/1.3″ সেন্সরযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড এবং 12MP টেলিফটো ক্যামেরা থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী S26+ ফোনটিতে আল্ট্রা ওয়াইড এবং টেলিফটো সেন্সর যোগ করা হবে। একই সেন্সর Galaxy S25 Ultra ফোনেও দেওয়া হয়েছিল।

ভ্যানিলা Samsung Galaxy S26 মডেলে আগের S26+ মডেলের মতো অ্যাডভান্স ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। তবে ব্যাটারির দিক থেকে এটি সামান্য বড় হবে, এই ব্যাটারি ক্যাপাসিটি প্রায় 4200–4300mAh হতে পারে।রিপোর্টের মাধ্যমে স্যামসাঙ তাদের একটি নতুন স্লিম Galaxy S26 ফোন লঞ্চ করবে বলে জানা গেছে। এই ফোনের সাইজ S26 ও S26+ ফোনের মাঝামাঝি হবে। এই স্লিম মডেলে সম্ভবত 6.6 ইঞ্চির ডিসপ্লে, 50MP প্রাইমারি সেন্সর এবং 4300mAh ব্যাটারি থাকতে পারে।

আপকামিং Samsung Galaxy S26 সিরিজের ক্ষেত্রে উপরোক্ত পরিবর্তনগুলি করা হতে পারে এবং এখনও পর্যন্ত এই সবচেয়ে অ্যাডভান্স S সিরিজ হয়ে উঠতে পারে। তবে এটি সিউধুমাত্র লিক রিপোর্ট, তাই অফিসিয়ালি সঠিক তথ্য প্রকাশ্যে আসার অপেক্ষা করা হচ্ছে। এই সিরিজের নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here