Home খবর লিক হল Samsung Galaxy S27 Ultra স্মার্টফোনের ডামি ইউনিট, প্রকাশ্যে এল নতুন ক্যামেরা ডিজাইন

লিক হল Samsung Galaxy S27 Ultra স্মার্টফোনের ডামি ইউনিট, প্রকাশ্যে এল নতুন ক্যামেরা ডিজাইন

আর কয়েক মাস পরেই Samsung তাদের আপকামিং ফ্ল্যাগশিপ S27 সিরিজ লঞ্চ করে দেবে। তবে ইতিমধ্যে সিরিজের প্রিমিয়াম মডেল Galaxy S27 Ultra ফোনটি সম্পর্কে বিভিন্ন লিক প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার OnLeaks এর সঙ্গে হাত মিলিয়ে Android Headlines নতুন লিক শেয়ার করেছে। এতে Samsung Galaxy S27 Ultra ফোনের ডামি ইউনিট দেখানো হয়েছে। এর ফলে ফোনটির ডিজাইন, সাইজ এবং ক্যামেরা মডিউল সম্পর্কে জানা গেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

লিক হল Samsung Galaxy S27 Ultra ফোনের ডিজাইন

ডামি ইউনিট অনুযায়ী আপকামিং Galaxy S27 Ultra ফোনের সাইজ 163.76 x 78.25 x 7.97mm হতে পারে। এটি আগের Galaxy S26 Ultra মডেলর সাইজ 163.6 x 78.1 x 7.9mm রাখা হয়েছে। অর্থাৎ আপকামিং ফোনটির ডিজাইনে পরিবর্তন করার বদলে ক্যামেরা মডিউলের পরিবর্তন দেখা যেতে পারে। কারণ ডামি ইউনিটে ফোনের রেয়ার প্যানেলে নতুন রেয়ার প্যানেল দেখা গেছে। এর ওপর উঁচু অংশ দেওয়া হয়েছে। এতে ক্যামেরা রয়েছে। এছাড়া ফোনটির অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে খুব একটা পার্থক্য নেই।

Galaxy S27 Ultra ফোনের ডিজাইনের একটি বড় বিশেষত্ব Qi2 ম্যাগনেটিক চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এবার Samsung তাদের Galaxy S সিরিজে বিল্ট-ইন Qi2 ম্যাগনেট দেওয়া হয়নি। S Pen এর ম্যাগনেটের ফলে সংঘঠিত ইন্টারফেয়ারেন্সকে এর একটি কারণ বলে মনে করা হচ্ছে।

Galaxy S26 Ultra ফোনেও ম্যাগনেটিক অ্যাক্সেসরিজ ব্যাবহার করার জন্য Qi2 ম্যাগনেটিক কেস প্রয়োজন হয়। এই ফোনের ক্যামেরা মডিউলের ডিজাইন‌ ম্যাগনেটিক অ্যাক্সেসরিজ ব্যাবহারের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। এবার Galaxy S27 Ultra ফোনের ক্যামেরা বার নতুনভাবে ডিজাইন করা হয়েছে, ফলে ফোনটি ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। তবে কোম্পানির পক্ষ থেকে এই ফিচার সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

এই ইউনিট কোনো সমান জায়গায় রাখলে সেটি যথেষ্ট স্টেবল দেখা গেছে। এর ফলে টেবিলের ওপর ফোন রাখলে ক্যামেরার জন্য সৃষ্ট সমস্যা কম হবে। তবে স্ক্রিনের নিচের ডানদিকের অংশে ট্যাপ করলে হালকা নড়াচড়া লক্ষ্য করা গেছে। জানিয়ে রাখি এটি একটি ডামি ইউনিট, তাই আসল মডেল অন্য রকম‌ও হতে পারে।

Galaxy S27 Ultra ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Galaxy S27 Ultra ফোনের নতুন ক্যামেরা মডিউল Galaxy S26 Ultra ফোনের তুলনায় একটি ক্যামেরা কম রাখা হতে পারে। Samsung এর আপকামিং ফোনের ক্যামেরা মডিউলে 3x টেলিফটো ক্যামেরা সরিয়ে দেওয়া হয়েছে। এই ক্যামেরার পরিবর্তে 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50MP 5x টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

ফোনের নিচের অংশে আগের মতোই বাদিকে S Pen স্লট দেওয়া হয়েছে। এছাড়া ফোনে স্পিকার, USB Type-C পোর্ট এবং SIM কার্ড ট্রে নিচের দিকে রয়েছে। অন্যদিকে ফোনের ডানদিকের অংশে পাওয়ার এবং ভলিউম বাটন রয়েছে।

কবে লঞ্চ হতে পারে Samsung Galaxy S27 Ultra?

Samsung এর পক্ষ থেকে Galaxy S27 Ultra ফোনের লঞ্চ বা ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। রিপোর্ট অনুযায়ী 2027 সালে নতুন ফোনটি লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনের অন্যান্য তথ্য জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।