শীঘ্রই Samsung তাদের নতুন Galaxy Tab S10 FE এবং Galaxy Tab S10 FE+ স্মার্টফোন দুটি লঞ্চ করতে পারে। আপকামিং ট্যাবলেটটি গত বছর লঞ্চ হওয়া Galaxy Tab S9 FE সিরিজের সাক্সেসার হতে চলেছে। FCC, BIS এবং 3C মতো বিভিন্ন সার্টিফিকেশন সাইটে ট্যাবলেটটি লিস্টেড হয়েছে। এবার সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্টের মাধ্যমে Samsung Galaxy Tab S10 FE সিরিজের স্পেসিফিকেশন এবং দাম অনলাইনে লিক হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy Tab S10 FE সিরিজের ডিটেইলস।
Samsung Galaxy Tab S10 FE, S10 FE+ এর স্পেসিফিকেশন(লিক)
এক্সের মাধ্যমে Samsung Galaxy Tab S10 FE এবং FE+ ট্যাবলেটের স্পেসিফিকেশন, ফিচার এবং অন্যান্য তথ্য প্রকাশ্যে এসেছে। এইসব তথ্য Arsene Lupin এর মাধ্যমে জানা গেছে।
- ডিসপ্লে: লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী স্যামসাঙ গ্যালাক্সি ট্যাব S10 FE ট্যাবলেটটিতে 90Hz রিফ্রেশ রেট সহ 10.9-ইঞ্চির WUXGA+ IPS LCD ডিসপ্লে থাকবে। অন্যদিকে গ্যালাক্সি ট্যাব S10 FE+ ট্যাবলেটে 90Hz রিফ্রেশ রেটযুক্ত বড় 13.1 ইঞ্চির WQXGA+ ডিসপ্লে দেওয়া হবে।
- প্রসেসর: ট্যাবলেট দুটিতে Exynos 1580 প্রসেসর দেওয়া হতে পারে। সম্প্রতি গ্যালাক্সি A56 ফোনটি একই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল।
- স্টোরেজ: এই ট্যাবগুলিতে 128GB/256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। এই স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত বাড়ানো যাবে।
- ক্যামেরা: লিক অনুযায়ী এই ট্যাবলেটে অটোফোকাস এবং এলইডি ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি ক্যামেরা থাকবে। একইসঙ্গে 120-ডিগ্রী ফিল্ড অফ ভিউ (FoV) সহ 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
- ব্যাটারি: স্যামসাঙ গ্যালাক্সি ট্যাব S10 FE ট্যাবলেটে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 8,000mAh ব্যাটারি থাকবে। অন্যদিকে গ্যালাক্সি ট্যাব S10 FE+ ট্যাবলেটটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড বড় 10,090mAh ব্যাটারি সাপোর্ট করবে।
- অন্যান্য ফিচার: এই ট্যাবে ডুয়েল স্পিকার সহ ডলবি অ্যাটমস, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং, S পেন সাপোর্ট এবং গুগল সার্কেল টু-সার্চ AI ফিচার দেওয়া হতে পারে।
Samsung Galaxy Tab S10 FE এবং S10 FE+ এর দাম (লিক)
- অনলাইন লিকের মাধ্যমে ট্যাবলেটগুলির দাম সম্পর্কে জানা গেছে।
- স্যামসাঙ গ্যালাক্সি ট্যাব S10 FE ট্যাবলেটের 8GB/128GB মডেলের দাম EUR 579 (অর্থাৎ প্রায় 53,600 টাকা) এবং 12GB/256GB মডেলের দাম EUR 679 (অর্থাৎ প্রায় 62,800 টাকা) রাখা হবে।
- 5G নেটওয়ার্ক সহ 8GB/128GB মডেলের দাম EUR 679 (অর্থাৎ প্রায় 62,800 টাকা) এবং 12GB/256GB মডেলের দাম EUR 779 (অর্থাৎ প্রায় 72,000 টাকা) রাখা হবে।
- স্যামসাঙ গ্যালাক্সি ট্যাব S10 FE+ ট্যাবলেটের 8GB/128GB ভেরিয়েন্টের দাম EUR 749 (অর্থাৎ প্রায় 69,300 টাকা) এবং 12GB/256GB ভেরিয়েন্টের দাম EUR 849 (অর্থাৎ প্রায় 78,500 টাকা) রাখা হবে।
- 5G নেটওয়ার্ক সহ 8GB/128GB মডেলের দাম EUR 849 (অর্থাৎ প্রায় 78,500 টাকা) এবং 12GB/256GB মডেলের দাম EUR 949 (অর্থাৎ প্রায় 87,800 টাকা) রাখা হবে।
- আগের গ্যালাক্সি ট্যাব S9 FE এবং ট্যাব S9 FE+ ট্যাবলেট দুটি ভারতে 36,999 টাকা এবং 46,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
- গ্যালাক্সি ট্যাব S10 FE সিরিজ ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। উপস্থিত S10+ এবং S10 আল্ট্রা ট্যাব দুটি 90,999 টাকা এবং 1,08,999 টাকা দামে পেশ করা হয়েছে।










