শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Flip 7, BIS সাইটে লিস্টেড হল এই ফ্লিপ স্মার্টফোন

Samsung জুলাই মাসে তাদের Unpacked ইভেন্টের মাধ্যমে নতুন ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে Galaxy Z Flip 7 এবং Galaxy Z Fold 7 ফোনটি পেশ করা হতে পারে। ইতিমধ্যে এই আপকামিং ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে অনেক কিছুই জানা গেছে এবং এবার ভারেতের BIS প্ল্যাটফর্মে Galaxy Z Flip 7 ফোনটি দেখা গেছে। তাই শীঘ্রই ভারতে ফোল্ডেবল ফোনটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই ফোনটির দাম প্রায় 1.1 লক্ষ টাকার কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy Z Flip 7 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy Z Flip 7 এর বিআইএস ডিটেইলস

  • আমরা BIS লিস্টিঙে Samsung Galaxy Z Flip 7 ফোনটি SM-F766B মডেল নাম্বার সহ স্পট করেছি।

  • এটি আপকামিং Samsung ফোল্ডেবল ফোনের জন্য একটি দারুণ আপডেট, তবে সার্টিফিকেশন সাইট থেকে ফোনটির হার্ডওয়্যার সম্পর্কে কিছু জানা যায়নি।
  • জানিয়ে রাখি BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস হল ভারতের এমন এক সংস্থা, যা বিভিন্ন প্রোডাক্টের জন্য স্ট্যান্ডার্ড জারি করে। ভারতের মার্কেটে যে কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট লঞ্চ করার আগে সেটির BIS সার্টিফিকেশন পাওয়া আবশ্যক।

Samsung Galaxy Z Flip 7 সম্পর্কে জানা গেছে…

আপকামিং Samsung Galaxy Z Flip 7 ফোনটি Galaxy Z Flip 6 ফোনের আপগ্রেড ভার্সন হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী নতুন ফোল্ডেবল ফোনটিতে বড় কভার ডিসপ্লে এজ-টু-এজ ডিজাইন থাকবে। প্রসঙ্গত জানিয়ে রাখি আগের Galaxy Z Flip 6 ফোনটিতে 3.6 ইঞ্চির সেকেন্ডারি স্ক্রিন ছিল।

  • প্রসেসর: Samsung Galaxy Z Flip 7 ফোনটিতে Exynos 2500 চিপসেট থাকবে বলে গুজব শোনা যাচ্ছে। আগের ফোনটির Qualcomm Snapdragon চিপসেটের তুলনায় একটি বড় আপগ্রেড।
  • অপারেটিং সিস্টেম (OS): এই ফোল্ডেবল ফোনটি One UI 8 কাস্টম স্কিন সহ ব্র্যান্ডের প্রথম ডিভাইস হতে পারে। এটি বক্সের থেকেই প্রি ইন্সটল থাকবে।
  • ব্যাটারি ও ফাস্ট চার্জিং: Galaxy Z Flip 7 ফোনটিতে 4,174mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। 3C সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে। একই ফাস্ট চার্জিং ফিচার আগের মডেলেও ছিল। ফোনের ফাস্ট চার্জিং ফিচারের ক্ষেত্রে পরিবর্তন না হলেও ব্যাটারি ক্যাপাসিটি আগের Flip 6 মডেলের 4,000mAh ব্যাটারির তুলনায় কিছুটা বাড়ানো হতে পারে।
  • দাম: Galaxy Z Flip 7 ফোনটির দাম প্রায় Flip 6 ফোনের মতো হবে বলে আশা করা হচ্ছে। ভারতে ফোনটি 1,09,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

Galaxy Z Flip 7 ফোনের জন্য কি অপেক্ষা করা উচিৎ?

Samsung Galaxy Z Flip 7 ফোনটি একটি প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটিতে ক্ল্যামশেল ডিজাইন থাকবে। আপকামিং ফোনটিতে আগের মডেলের তুলনায় বড় কভার ডিসপ্লে দেওয়া হবে। এর পাশাপাশি হার্ডওয়্যারের ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হতে পারে। যারা একটি ফোল্ডেবল স্মার্টফোন কেনার কথা ভাবছেন, Samsung Galaxy Z Flip 7 ফোনের জন্য অপেক্ষা করা যথেষ্ট বুদ্ধিমানের সিদ্ধান্ত হতে পারে, বিশেষ করে যারা আগে থেকেই Samsung ইকোসিস্টেমের সঙ্গে জড়িত।

Samsung Galaxy Z Flip 7 ফোনটি জুলাই মাসে অর্থাৎ আগামী 4 জুলাই নিউওয়ার্কে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here