Home খবর ভারতের বাজারে লঞ্চ হল দুটি ডিসপ্লে সহ Samsung Galaxy Z Flip7 FE স্মার্টফোন, জেনে নিন ফিচার

ভারতের বাজারে লঞ্চ হল দুটি ডিসপ্লে সহ Samsung Galaxy Z Flip7 FE স্মার্টফোন, জেনে নিন ফিচার

ভারতের বাজারে Samsung Galaxy Z Flip7 FE স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই প্রথম কোম্পানি তাদের ফোল্ডেবল ‘এফই’ মডেল পেশ করেছে। এই স্মার্টফোনটির সাইজ বেশ কিছুটা ছোট, তাই Samsung Galaxy Z Flip7 FE মডেলটিকে কম্প্যাক্ট স্মার্টফোন বলা হচ্ছে। 8GB RAM এবং Exynos 2500 প্রসেসর সহ স্মার্টফোনটিতে মজবুতির জন্য Armor Aluminum ফ্রেম দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy Z Flip7 FE স্মার্টফোনের দাম ও ফিচার ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy Z Flip7 FE এর দাম

ভারতের বাজারে Samsung Galaxy Z Flip7 FE স্মার্টফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে। এই স্মার্টফোনের 128GB স্টোরেজ অপশনের দাম 89,999 টাকা এবং 512GB স্টোরেজ অপশনের দাম 95,999 টাকা রাখা হয়েছে। 25 জুলাই থেকে Black এবং White কালার অপশনে Samsung Galaxy Z Flip7 FE স্মার্টফোনের সেল শুরু হবে।

Samsung Galaxy Z Flip7 FE এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Samsung Galaxy Z Flip7 FE স্মার্টফোনে 2640 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে দেওয়া হয়েছে। ডায়নেমিক এমোলেড 2এক্স প্যানেল দিয়ে তৈরি FHD+ স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোল্ডেবল স্মার্টফোনে সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি 3.4 ইঞ্চির কভার স্ক্রিন যোগ করা হয়েছে। এই স্ক্রিনে Glass Victus 2 প্রোটেকশন রয়েছে।

প্রসেসর

Galaxy Z Flip7 FE স্মার্টফোনটি নতুন এবং অ্যাডভান্স অ্যান্ড্রয়েড 16 এবং One UI 8 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের প্রসেসিঙের জন্য স্যামসাঙের অত্যন্ত শক্তিশালী এক্সিনোস 2500 10 –কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 1.8GHz থেকে 3.3GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। ভারতে স্মার্টফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Galaxy Z Flip7 FE স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে OIS সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 123˚ FOV ও এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy Z Flip7 FE স্মার্টফোনটিতে 4,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য Galaxy Z Flip7 FE স্মার্টফোনটিতে 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 30 মিনিটে 50 শতাংশ চার্জ করতে সক্ষম। অন্যদিকে এই স্মার্টফোনটিতে ফাস্ট ওয়্যারলেস চার্জিং 2.0 এবং Wireless PowerShare সাপোর্ট করে।